রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

কারওয়ান বাজারে লিফট ছিঁড়ে আহত ৯

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৩৫ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনের ১৩ তলা থেকে লিফট ছিঁড়ে ৯ জন আহত হয়েছেন। আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

মঙ্গলবার সকাল পৌনে ৯টায় এ ঘটনা ঘটে। ১৮ তলাবিশিষ্ট বিডিবিএল ভবনে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অফিস রয়েছে। এ ছাড়া সংবাদমাধ্যম বণিক বার্তা ও একাত্তর টেলিভিশনের ব্যুরো অফিস এই ভবনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির চারটি লিফটের মধ্যে দুটিই দীর্ঘদিন ধরে নষ্ট। বাকিগুলোও ঝুঁকিপূর্ণ অবস্থায় ব্যবহৃত হতো। বহুবার তাগিদ দেওয়ার পরও বিডিবিএল কর্তৃপক্ষ লিফটের ব্যাপারে কর্ণপাত করেনি বলে অভিযোগ রয়েছে। ভবনের বিভিন্ন অফিসের কর্মীরা ক্ষুব্ধ হয়ে উঠলে লিফট-অফিস বন্ধ করে পালিয়েছে বিডিবিএল কর্তৃপক্ষ।

ভবনের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ভবনটির লিফটগুলো মেরামত বা নতুন লিফটের ব্যবস্থা করা না হওয়া পর্যন্ত তারা কাজে যোগ দেবেন না। এ ছাড়া, ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তারা।

 

 

কিউএনবি/আয়শা/২৭ মে ২০২৫, /সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit