বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

৪৮৪ কোটি টাকার সার কিনবে সরকার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৬৫ Time View

ডেস্ক নিউজ : সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে ৭০ হাজার মেট্রিক টন সার আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৪৮৪ কোটি ১৫ লাখ ৭০ হাজার টাকা। এর মধ্যে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্রানুলার ইউরিয়া ও ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার।

মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, শিল্প মন্ত্রণালয়ের এক প্রস্তাবে ২০২৪-২০২৫ অর্থবছরে সংযুক্ত আরব আমিরাত থেকে চতুর্থ লটের ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্রানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার।

সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেডের কাছ থেকে এই সার কিনতে ব্যয় ধরা হয়েছে ১৩৮ কোটি ১৬ লাখ ৫০ হাজার টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৩৭৭.৫০ মার্কিন ডলার।

বৈঠকে অপর এক প্রস্তাবে কৃষি মন্ত্রণালয়ের এক প্রস্তাবে রাষ্ট্রীয় পর্যায়ে মা আদেন সৌদি আরব ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ষষ্ঠ লটের ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার।

সৌদি আরবের মা আদেন থেকে এই সার কিনতে ব্যয় হবে ৩৪৫ কোটি ৯৯ লাখ ২০ হাজার টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৭০৯.০০ মার্কিন ডলার।

কিউএনবি/অনিমা/২৭ মে ২০২৫, /বিকাল ৪:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit