শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

আ. লীগ আমলে পাচারকৃত অর্থ ফেরাতে ৩-৫ বছর লাগবে: গভর্নর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৪০ Time View

ডেস্ক নিউজ : বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ১৮ থেকে ২০ বিলিয়ন ডলার পাচার হয়েছে। এসব অর্থ ফেরত আনতে ৩ থেকে ৫ বছর সময় লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। মঙ্গলবার (২৭ মে) দুপুরে রাজধানীর মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

এ সময় ড. আহসান এইচ মনসুর বলেন, বিদেশে থাকা সম্পদ জব্দ করার কাজ এগিয়ে যাচ্ছে, এরইমধ্যে যুক্তরাজ্যে সম্পদ জব্দ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আরও বলেন, পাচার করা অর্থ ফেরত আনার অভিজ্ঞতা বাংলাদেশের ছিল না। এখন আন্তঃমন্ত্রণালয়ের উদ্যোগ আছে। প্রয়োজনীয় বিধি-বিধান সংশোধন করবে সরকার। ক্ষমতা বাড়ানো হবে টাস্কফোর্সের।

আহসান এইচ মনসুর জানান, এ পর্যন্ত কোনও ব্যবসায়িক অ্যাকাউন্ট বা হিসাব জব্দ হয়নি, ব্যবসা পরিচালনায় প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে না। জব্দ হয়েছে ব্যক্তিগত হিসাব। তিনি বলেছেন, কিছু ব্যাংক একীভূতকরণ করতে হবে, প্রথমে ইসলামী ব্যাংকগুলো একীভূত করে সরকারের আওতায় আনা হবে। এতে আমানতকারীদের আতঙ্কের কিছু নেই।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) মতে ২০২৩-২৪ অর্থবছরে ১৭ হাজার ৩৪৫টি সন্দেহজনক লেনদেন হয়েছে। যা আগের বছরে হয়েছিল ১৪ হাজার ১০৬টি।

 

 

কিউএনবি/আয়শা/২৭ মে ২০২৫, /বিকাল ৩:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit