স্পোর্টস ডেস্ক : দুটি প্রীতি ম্যাচ খেলতে সোমবার জর্ডানে গেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সেখানে পিটার বাটলারের শিষ্যরা স্বাগতিক জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলবেন।
জর্ডানে প্রীতি ম্যাচের পর বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নেবে। সেখানে বাংলাদেশ সি-গ্রুপে অবস্থান করছে। আফঈদা খন্দকারদের প্রতিপক্ষ মিয়ানমার, বাহরাইরান ও তুর্কমেনিস্তান। বাছাই শুরু হবে ২৩ জুন।
কিউএনবি/আয়শা/২৭ মে ২০২৫, /রাত ১২:০৮