বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম
বেশি যোগ্য হয়েও কেন কম বেতনের চাকরি নিচ্ছেন কর্মীরা যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে পুনরায় আলোচনা শুরুর ‘প্রবল সম্ভাবনা’ রয়েছে: গুতেরেস ৫ লাখ নথিবিহীন অভিবাসীকে বড় সুখবর দিলো স্পেন ‘চীনা জাহাজের’ হরমুজ অতিক্রম নিয়ে কড়া সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের লেবাননে মানবিক সহায়তার ৬৩ শতাংশ বন্ধ, বাড়ছে দুর্ভিক্ষের শঙ্কা নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় আজ ব্যবসায়ীর বাড়ি থেকে ৫,৫০০ লিটার তেল জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা সৌদি ফেরত নোয়াখালীর  সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক নওগাঁয় হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন

প্লে-অফের আগে বড় ধাক্কা পাঞ্জাব কিংসে, ছিটকে গেলেন চাহাল

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৫৭ Time View

স্পোর্টস ডেস্ক : প্লে-অফের আগে বড় ধাক্কা খেল পাঞ্জাব কিংস। দলের মূল স্পিনার যুজবেন্দ্র চাহাল চোটের কারণে ছিটকে গেলেন মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে। তার কব্জিতে চোট রয়েছে বলে জানিয়েছেন দলের সহকারি কোচ সুনীল যোশী।

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আগের ম্যাচে চাহাল মাঠে নামেননি, তখন থেকেই তাঁর ফিটনেস নিয়ে চিন্তা তৈরি হয়। সেই সন্দেহই এবার সত্যি হলো। যোশী এক সাক্ষাৎকারে বলেন, ‘চাহালের সামান্য চোট রয়েছে, তাই আমরা ওকে বিশ্রাম দিয়েছি।’

১১ বছর পর শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে অবশেষে প্লে-অফে পৌঁছেছে পাঞ্জাব কিংস। পয়েন্ট তালিকায় তারা এখন তৃতীয় স্থানে রয়েছে, মোট পয়েন্ট ১৭। প্লে-অফে সুবিধাজনক অবস্থানে থাকতে হলে শীর্ষ দুইয়ের মধ্যে থেকে লীগ পর্ব শেষ করতেই হবে। সেই লক্ষ্যেই আজ মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে তারা।

তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চাহালের অনুপস্থিতি নিঃসন্দেহে দলের জন্য বড় ধাক্কা। প্লে-অফেও যদি তিনি খেলতে না পারেন, তাহলে পাঞ্জাবের স্পিন বিভাগে বড় ফাঁক থেকে যাবে। চাহালকে সম্পূর্ণ ফিট করে তোলার জন্য চিকিৎসক এবং টিম ম্যানেজমেন্ট সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।

মুম্বাইকে হারাতে পারলে পাঞ্জাব উঠে যাবে পয়েন্ট তালিকার শীর্ষে। আর তা হলেই তারা প্রথম কোয়ালিফায়ারে খেলার সুযোগ পাবে, যেখান থেকে ফাইনালের পথ অপেক্ষাকৃত সহজ হবে। 

কিউএনবি/অনিমা/২৬ মে ২০২৫, /রাত ৮:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit