শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স, সুখবর পেলেন স্যামস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৩৯ Time View

স্পোর্টস ডেস্ক : সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের সুবাদে সুখবর পেলেন ভারতীয় তারকা ক্রিকেটার সঞ্জু স্যামসন। বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্সে আইসিসির মার্চ মাসের সেরা স্বীকৃতি পেলেন স্যামসন। 

আইসিসির এমন সম্মান পেলে স্যামসন বলেছেন, ‘‌আইসিসির সেরা ক্রিকেটারের খেতাব পাওয়াটা সত্যিই অসাধারণ অনুভূতি। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে আমারও একটা ছোট্ট অবদান ছিল। সেই জয়ের অংশ হতে পেরে গর্বিত।’

সঞ্জু আরও যোগ বলেছেন, ‘‌ভারতীয় ক্রিকেটের জন্য সময়টা সত্যিই দারুণ যাচ্ছে। দলে অসাধারণ সব প্রতিভা রয়েছে। দলের সাপোর্ট স্টাফ থেকে সতীর্থরা আমার উপর ভরসা রেখেছেন। তার জন্য কৃতজ্ঞ। এটাই আমাকে সেরাটা দিতে সাহায্য করেছে।’‌

টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ৯৭ করেছিলেন স্যামসন। মাত্র তিন রানের জন্য শতরান পাননি। এরপর সেমিফাইনালে করেন ৮৯। ফাইনালেও করেন ৮৯। টুর্নামেন্টে রান ২৭৫। এদিকে মার্চের সেরা মহিলা ক্রিকেটার হয়েছেন নিউজিল্যান্ডের মেলি কের।  

২০২৮ সালে অলিম্পিকে টিম ইন্ডিয়ার দলে সূর্য থাকবেন কিনা। থাকলেও অধিনায়ক থাকবেন কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন। অলিম্পিকে টি-টোয়েন্টি ফর্মাটেই হবে ক্রিকেট। 

 

 

কিউএনবি/আয়শা/১৪ এপ্রিল ২০২৬,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit