বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

চৌগাছায় পরকীয়ার বলি দুই সন্তানের জননী জেসমিন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৫৯ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় স্বামীর পরকীয়া প্রেমের বলি হয়েছেন দুই সন্তানের জননী জেসমিন (৩৫)। স্বামীয়র পরকীয়ায় বাঁধা দেওয়া তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার (২৫ মে) ঘটনাটি ঘটেছে উপজেলার ফুলসারা গ্রামে। চৌগাছা থানার পুলিশ এদিন দুপুরে বাড়ির পাশের বাগান থেকে জেসমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে।

জেসমিন ফুলসারা গ্রামের হবিবর রহমানের মেয়ে। ৩ বছর আগে ঝিকরগাছা উপজেলার ফুলবাড়ি গ্রামের মাসুদুররহমানের সাথে জেসমিন খাতুনের বিয়ে হয়। সংসার জীবনে তাদের ১ ছেলে ও ১ মেয়ে সন্তান রয়েছে। মাসদুর রহমান দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়ে সম্প্রতি দেশে ফিরে শ^শুর বাড়িতে অবস্থান করছিলেন।

শ^শুর বাড়িতে থাকার কারনে জেসমিনের প্রবাসি ভাইয়ের স্ত্রীর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে মাসুদুর রহমান। জেসমিনের স্বজনরা অভিযোগ করেন, জেসমিনকে শারিরিক ও মানসিক নির্যাতন করে আসছিলো মাসুদ। এনিয়ে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে দা¤পত্য কলহ চলছিল।

তাদের ধারনা স্বামীর পরকীয়ায় দা¤পত্য কলহের জেরে জেসমিনের উপরে শারিরিক নির্যাতনে মৃত্যু হয়। পরে তাকে বাড়ির পাশ্ববর্তী বাগানের একটি গাছের সাথে ঝুলিয়ে রাখে। ঘটনার পর থেকেই মাসুদ আত্মগোপন করেছে বলে জানা গেছে।

চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, জেসমিনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ মে ২০২৫, /রাত ৮:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit