বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

শীর্ষে থেকেও স্বস্তিতে নেই গুজরাট টাইটান্স

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৫৮ Time View

স্পোর্টস ডেস্ক : আইপিএলে প্লে-অফ নিশ্চিত করার পর থেকেই ছন্দপতনের শিকার গুজরাট টাইটান্স। এক সময় যাদের ধারাবাহিক পারফরম্যান্সে তারা পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছিল, তারাই এখন পরপর দুই ম্যাচে হেরে সমস্যায় পড়েছে।

সবশেষ ম্যাচে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের কাছে ৮৩ রানে বড় ব্যবধানে হারে গুজরাট। এর আগে তারা লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ৩৩ রানে হেরেছিল। ফলে, পরপর দুটি ম্যাচে পরাজয়ের মুখ দেখে তারা।

চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩০ রানের বিশাল স্কোর গড়ে চেন্নাই। আয়ুষ করেন ৩৪, ডেভন কনওয়ে ৫২, উরভিল প্যাটেল ৩৭ ও ডেওয়াল্ড ব্রেভিস করেন ৫৭ রান।

গুজরাটের বোলারদের মধ্যে প্রসিদ্ধ কৃষ্ণ নেন দুটি উইকেট, আর একটি করে উইকেট পান সাই কিশোর, রশিদ খান ও শাহরুখ খান।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ের মুখে পড়ে গুজরাট টাইটান্স। ওপেনার শুবমান গিল ফেরেন মাত্র ১৩ রানে। সাই সুদর্শন কিছুটা লড়াই করলেও ৪১ রানের বেশি করতে পারেননি। এরপর দলের ব্যাটাররা একের পর এক উইকেট হারিয়ে ফেলেন এবং ১৮.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৭ রানে গুটিয়ে যায় গুজরাট।

চেন্নাইয়ের বোলারদের মধ্যে অনশুল কম্বোজ ও নূর আহমেদ নেন তিনটি করে উইকেট। দুটি উইকেট নেন রবীন্দ্র জাডেজা এবং একটি করে উইকেট পান খলিল আহমেদ ও মথিশা পাথিরানা।

এই হারের পরেও পয়েন্ট তালিকায় গুজরাট এখনো শীর্ষে রয়েছে। তবে আগামী ম্যাচগুলোতে পাঞ্জাব কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স কিংবা আরসিবি জয় পেলে তারা গুজরাটকে টপকে যেতে পারে। ফলে, টেবিল টপার হয়েও চাপের মুখে রয়েছে গুজরাট টাইটান্স। 

কিউএনবি/অনিমা/২৫ মে ২০২৫, /রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit