বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

ডোমারে ভূমি মেলার শুভ উদ্বোধন ও জনসচেতনতা মূলক সভা

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৭৯ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডোমারে ভূমি মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা রাজস্ব প্রশাসন আয়োজিত রোববার (২৫ মে) সকাল ১১টায় ডোমার উপজেলা ভূমি কার্যালয়ে বেলুন উড়িয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। সেখান থেকে এক বর্ণাঢ্য র‌্যালি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে জনসচেতনতা মূলক আলোচনা সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার ও সহকারী কমিশনার (ভূমি) শায়লা সাঈদ তন্বী।

অনুষ্ঠানে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু রাহাত মোহাম্মদ সোহেল রানা’র সঞ্চালনায় অতিথি হিসাবে সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরননবী, ইলিয়াস হোসেন, পৌর বিএনপি’র সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফ্ফর আলী, উপজেলা জামাতের সাবেক সেক্রেটারী হাফেজ আব্দুল হক, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা হাফিজুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, স্কাউট সদস্যসহ সুধীজন উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৫ মে ২০২৫, /সন্ধ্যা ৬:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit