বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

লালপুরে ছাত্রদল নেতাসহ হ্যাকার চক্রের তিন সদস্য আটক

মোঃ মাজহারুল ইসলাম ,লালপুর,নাটোর
  • Update Time : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৪০ Time View
মোঃ মাজহারুল ইসলাম ,লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে ‘ইমো হ্যাকার’ ও ব্যাংক রিসিট প্রতারক চক্রের সাথে জড়িত নাটোর জেলা ছাত্রদলের এক নেতা সহ তিন সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার (২৪ মে) রাতে  উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।আটককৃতরা হলেন, উপজেলার মমিনপুর গ্রামের ফিরোজ আলীর ছেলে মুশফিকুর রহিম প্রান্ত (১৮), জিয়া সরকারের ছেলে জাহিদ হাসান জীবন (১৯) , ওয়াহিদুজ্জামান সরকারের ছেলে ও নাটোর জেলা ছাত্রদলের সহ আইন বিষয়ক সম্পাদক শাহরিয়ার পারভেজ পল্লব (৩১)।
অভিযানকালে তাদের নিকট থেকে কয়েকটি মোবাইল ফোন, সিম কার্ড, একটি ল্যাপটপ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। প্রথমিক জিজ্ঞাসা শেষে রাতেই তাদেরকে লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদের জিজ্ঞাসাবাদ চলছে জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কিউএনবি/অনিমা/২৫ মে ২০২৫, /দুপুর ২:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit