শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

সাংবাদিক সংকটে ফারুকীর সংবাদ সম্মেলন স্থগিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৭৬ Time View

ডেস্ক নিউজ : যথাযথ সাংবাদিক উপস্থিত না হওয়ায় সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সংবাদ সম্মেলন স্থগিত হয়েছে। শনিবার (২৪ মে) দুপুর ২টায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে ‘বাংলা একাডেমি সংস্কার’ বিষয়ক এই সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে মাত্র ৫ জন সাংবাদিক উপস্থিত হন। পরে সাংবাদিকদের অপেক্ষায় আরও দেড় ঘণ্টা অপেক্ষা করা হয়। শেষ পর্যন্ত আর কেউ না আসায় সংবাদ সম্মেলন স্থগিতের ঘোষণা দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

এর আগে সংবাদ সম্মেলনের সময় হলে মন্ত্রণালয়ের কর্মকর্তা ও বাংলা একাডেমি সংশ্লিষ্ট কর্মকর্তারা কয়েক মিনিট পর পর এসে সভাকক্ষে সাংবাদিকদের উপস্থিতি দেখে তথ্য দেন উপদেষ্টার দফতরে। দুপুর আড়াইটায় বাংলা একাডেমির মহাপরিচালক সাংবাদিকের উদ্দেশে বলেন, সংবাদ সম্মেলন শুরু হবে দুপুর ৩টায়। পরে ৩টায়ও সাংবাদিকের উপস্থিতি না বাড়ায় আধা ঘণ্টা পর এসে সংবাদ সম্মেলন স্থগিত করার ঘোষণা দেন বাংলা একাডেমির মহাপরিচালক। সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব মোহা. খালিদ হোসেন সেসময় উপস্থিত ছিলেন।

এদিকে গত বৃহস্পতিবার (২২ মে) দুপুর ২টায় ওই সংবাদ সম্মেলনটি হওয়ার কথা ছিল। তবে সেদিনও ‘অনিবার্য’ কারণ দেখিয়ে স্থগিতের কথা জানায় বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ। এবং সংবাদ সম্মেলনটি শনিবার (২৪ মে) দুপুর ২টায় আয়োজনের কথা বলা হয়।

এবিষয়ে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক আজম বলেন, ‘সাংবাদিক উপস্থিতি কম হওয়ায় আজকেও দ্বিতীয়বারের মত সংবাদ সম্মেলনটি স্থগিত করতে হচ্ছে। নতুন তারিখ ঠিক হলে, তা সাংবাদিকদের জানিয়ে দেওয়া হবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত দৈনিক সমকালের প্রতিবেদক দ্রোহী তারা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মন্ত্রণালয় থেকে আমাকে এই সংবাদ সম্মেলনের বিষয়ে জানানো হয়নি। আমি অন্য মাধ্যমে থেকে জেনে এখানে এসেছিলাম। পরে এসে দেখলাম সংস্কৃতি বিটের বেশিরভাগ সাংবাদিকই সংবাদ সম্মেলনটির কথা জানেন না।’

কিউএনবি/অনিমা/২৪ মে ২০২৫, /রাত ১০:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit