বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গৃহবধূকে বেঁধে স্বর্ণালঙ্কার লুট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৮০ Time View
বাদল আহাম্মদ খান ,নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গৃহবধূকে বেধে স্বর্ণা লঙ্কার লুটের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে পৌর এলাকার নারায়ণপুরে জয়নাল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। পালানোর সময় স্থানীয়দের হাতে আটক হন এক যুবক ও এক তরুণী।  স্বামী-স্ত্রী পরিচয়ে তারা কলেজপাড়ায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।আটককৃতরা হলেন কসবার আব্দুর রহমানের ছেলে সাইফুল ইসলাম শাহীন (২৪) এবং তার স্ত্রী পরিচয়দানকারী সুমাইয়া। তাদেরকে থানা হাজতে রাখা হয়েছে স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজের সময় অধিকাংশ পুরুষ মসজিদে থাকায় এক তরুণী পানি চাওয়ার অজুহাতে জয়নাল মিয়ার বাড়িতে প্রবেশ করেন। তিনি ভেতরে অবস্থান নেওয়ার কিছুক্ষণের মধ্যেই তার সঙ্গে থাকা যুবক ঘরে ঢুকে পড়েন। তখন ঘরে কেবল গৃহবধূ ছিলেন। ওই যুবক সঙ্গে থাকা দড়ি দিয়ে গৃহবধূকে বেঁধে মুখে কাপড় গুঁজে দেন। তার হাতে গ্লাভস ও দুটি ধারালো অস্ত্র ছিল। এরপর তারা ঘরের স্বর্ণালঙ্কার লুট করে পালানোর চেষ্টা করেন।

 

গৃহবধূ কোনোভাবে নিজেকে মুক্ত করে রাস্তায় বের হয়ে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে অভিযুক্ত দুইজনকে ধরে ফেলেন এবং পরে তাদের আখাউড়া থানা পুলিশের কাছে সোপর্দ করেন। আটকের সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়, যা তারা গৃহবধূকে ভয় দেখাতে ব্যবহার করেছিল বলে জানা গেছে।বাড়ির মালিক জয়নাল মিয়া বলেন, নামাজের সময় মসজিদে থাকার সুযোগে পূর্বপরিকল্পিতভাবে তারা বাড়িতে ঢুকে স্বর্ণালঙ্কার নিয়ে পালানোর চেষ্টা করে। তার স্ত্রী চিৎকার করলে স্থানীয়রা এসে তাদের আটক করে। কিছু মালামাল উদ্ধার হলেও কিছু এখনো পাওয়া যায়নি।

কিউএনবি/অনিমা/২৩ মে ২০২৫, /রাত ৯:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit