সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

জুলাই- আগষ্ট বিপ্লবের চেতনা বাস্তবায়ন করতে সকল নাগরিকদের আন্দোলন সংগ্রাম এখনও থামেনি মাওঃ আজিজুর রহমান

মোঃ মনিরুল ইসলাম মনি,শার্শা সংবাদদাতা
  • Update Time : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৫৮ Time View

মোঃ মনিরুল ইসলাম মনি,শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন জামায়াতের এক কর্মি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রুবার বিকালে বাহাদুনপুর সরবানহুদা কুদলার হাটে অনুষ্ঠিত এ কর্মি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক যশোর জেলা আমীর মাওঃ আজিজুর রহমান।

উক্ত সভায় বাহাদুরপুর ইউনিয়র জামায়াতের আমীর মাওঃ জালাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যদের বেনাপোল পৌর জামায়াতের সেক্রেটারী মাওঃ মোঃ ইউছুপ আলী, মাওঃ মোঃ ইয়াকুব আলী, অধ্যক্ষ মাওঃ ইলিয়াস, অধ্যক্ষ আব্দুল অহেদ দুদু, যুবনেতা মোঃ সোহেল প্রমুখ। কর্মি সভায় প্রধান অতিথি জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক যশোর জেলা আমীর মাওঃ আজিজুর রহমান বলেন ফ্যাসিষ্ট হাসিনা সরকারের আমলে যারা বাংলাদেশকে লুটপাট করেছে তারা এভনও সক্রিয় রয়েছে। এষনও প্রতিটি সেক্টরে আওয়ামীলীগের দোসরেরা ঘাপটি মেরে রয়েছে।

তাই জুলাই- আগষ্ট বিপ্লবের চেতনা বাস্তবায়ন করতে সকল দেশ প্রেমিক নাগরিকদের আন্দোলন সংগ্রাম থেমে যায়নি। এজন্য দেশে একটি মুক্ত গনতন্ত্র প্রতিষ্ঠা করতে সকল দেশ প্রেমিক নাগরিককে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন একটি সমাজকে দূর্নীতি মুক্ত করতে না পারলে সমাজের মানুষ গোলামের জাতিতে পরিনত হবে। তিনি বলেন বাংলাদেশকে বিগত দিনে বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকার গোলাম করে সোনা চোরাচালানের বাহক হিসেবে পরিনত করে রেখেছিল। প্রধান অতিথি শার্শা উপজেলা তথা দেশকে মাদক মুক্ত করতে প্রশাসনের আরও দায়ীত্বশীল ভুমিকা পালনের আহবান জানান। 

কিউএনবি/অনিমা/২৩ মে ২০২৫, /সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit