বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

কর্মচারীর কমেন্ট ঘিরে চাকরি যাওয়ার বিষয়ে নিজের অবস্থান জানালেন সারজিস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৫৫ Time View

ডেস্ক নিউজ : কোনো এক ফেসবুক পোস্টে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের একজন কর্মচারীর কমেন্ট করা এবং এর জেরে পরে তার চাকরি যাওয়া প্রসঙ্গে নিজের অবস্থান জানালেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এ ব্যাপারে বৃহস্পতিবাররাতে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন তিনি।

ফেসবুক পোস্টে সারজিস আলম লিখেন, গত এপ্রিল মাসের ১৪ তারিখে একজন ভাই আমাকে দুইটি অফিস আদেশের ছবি পাঠান। যেখানে দেখতে পাই, আমার ফেসবুক পোস্টে অপ্রীতিকর কমেন্ট করার জন্য একজনকে ফেব্রুয়ারি মাসের ২০ তারিখে সাময়িক বহিষ্কার এবং মার্চ মাসের ১৩ তারিখে বিভাগীয় মামলার সম্মুখীন করা হয়। প্রথমেই বলে রাখি, আমি তার বিরুদ্ধে কোথাও কখনো কোনো অভিযোগ করিনি। এমনকি এমনকিছু যে হয়েছে, এটা আমি ১৪ এপ্রিলের আগে জানতামও না। তাদের অফিসের কেউ যদি অতি উৎসাহী হয়ে এই কাজ করে থাকে, তাহলে সেটি আমার জানার সুযোগ থাকে না এবং আমি জানতাম না।

তিনি আরও লিখেন, ১৪ তারিখে জানার সঙ্গে সঙ্গে যেই ভাইয়ের মাধ্যমে আমি খবরটি জানতে পারি, তার কাছে উনার কন্টাক্ট নাম্বার চাই। উনি নাম্বার ম্যানেজ করে দেন। এরপর সেদিনই আমি তার সঙ্গে কথা বলি। তাকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর চাকরিতে পুনর্বহালের জন্য আবেদন করতে বলি। তার কাছে জানতে পারি তিনি ইতোমধ্যে আবেদন করেছেন।

সারজিস লিখেন, অতঃপর আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে এই বিষয়ে কথা বলি। তিনি সরকারি কর্মচারী হিসেবে তাদের আচরণগত শৃঙ্খলা ভঙ্গের কথা বলেন। আমি তাকে অনুরোধ জানাই- আমার পোস্টে কমেন্ট করার জন্য ভুক্তভোগীর বিরুদ্ধে আমার পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তাকে চাকরিতে পুনর্বহালের জন্য আমার পক্ষ থেকে অনুরোধ করি। এখন তিনি সেই যথাযথ প্রক্রিয়া অনুসরণ করছেন। এটাই ছিল ঘটনা। এই ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যে অপপ্রচারমূলক নানা মোড়কে প্রকাশ না করার আহ্বান থাকবে।

কিউএনবি/অনিমা/২৩ মে ২০২৫, /সকাল ৭:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit