বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১১ অপরাহ্ন

আসামি গ্রেপ্তারের ক্ষমতা পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৪৪ Time View

ডেস্ক নিউজ : আসামিদের গ্রেপ্তারের ক্ষমতা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বৃহস্পতিবার (২২ মে) রাতে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী তদন্ত সংস্থাকে গ্রেপ্তারি ক্ষমতা দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের ফলে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার মতো গুরুতর অপরাধের মামলায় আসামিদের বিরুদ্ধে তদন্ত ও গ্রেপ্তার প্রক্রিয়া আরও কার্যকর হবে।

এখন থেকে তদন্ত সংস্থা নিজস্ব উদ্যোগে বা আদালতের নির্দেশে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করতে পারবে। এটি বিচার প্রক্রিয়ার গতিশীলতা বৃদ্ধি করবে এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে সহায়তা করবে।

এদিকে দেশের আইন বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই সিদ্ধান্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এটি বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সহায়ক হবে।

কিউএনবি/অনিমা/২৩ মে ২০২৫, /সকাল ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit