শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

ভোলাহাটে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

আলি হায়দার ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৯৮ Time View

আলি হায়দার ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) দিনব্যাপী উপজেলা পরিষদ চত্বরে এই কংগ্রেসের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ ড. ইয়াসিন আলী।

২০২৪-২৫ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রম্নরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ কর্মসূচির আওতায় এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুব হাসান, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নাইমুল হক, উপজেলা বিএমডিএ সহকারী প্রকৌশলী মো. লোকমান হাকিম, দলদলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হক চুটু, সাংবাদিক মো. গোলাম কবির এবং কৃষক প্রতিনিধি মো. নাবিউল ইসলাম, মো. আমিরুল ইসলামসহ অন্যরা।

বক্তারা বলেন, ‘আধুনিক কৃষি প্রযুক্তি, উদ্যোক্তা উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করণে পার্টনার কংগ্রেস প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই ধরনের কংগ্রেস কৃষকদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং টেকসই কৃষি উন্নয়নের জন্য সহায়ক হবে বলেও মত প্রকাশ করেন তাঁরা।

 

 

কিউএনবি/আয়শা/২২ মে ২০২৫, /সন্ধ্যা ৬:৩৩

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit