বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম

লালমনিরহাট সীমান্ত দিয়ে ১১জনকে পুশইন করলো বিএসএফ

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৪৬ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসূতী গাটিয়ারভিটা সীমান্তে দিয়ে বুধবার(২১ মে) গভীর রাতে ৭ নারী ও ৪ শিশুকে পুশইন করেছে বিএসএফ। বর্তমানে ওই ১১ জনকে পাটগ্রাম থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ৬১, বিজিবি। বৃহস্পতিবার(২২ মে) দুপুরে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান সীমান্ত পেরিয়ে আসা ১১ জন পুলিশের হেফাজতে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানিয়েছে ধনলসূতী বিওপি ক্যাম্প এলাকার গাটিয়ার ভিটা সীমান্ত দিয়ে বেশকিছু নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরে পায়ে হেটে আসতে দেখে তারা। একপর্যায়ে নতুন বাজার নামক স্থানে ওই নারী ও শিশুরা পৌছালে তাদের আটক করে বিজিবিকে খবর দেওয়া হয়। পরে বিজিবি তাদের ক্যাম্পে নিয়ে যায়। এ বিষয়ে ৬১ বিজিবির অধীন ধনলসূতি বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মতিন বলেন, সীমান্ত পেরিয়ে আসা ব্যক্তিদের পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি), মিজানুর রহমান বলেন, বিজিবি ১১ জনকে বিজিবি আমাদের নিকট হস্তান্তর করেছে। এদের মধ্যে ৭ নারী ও ৪ জন শিশু রয়েছে। এরা বিভিন্ন সময়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে গিয়েছিলো। ওই ১১ জনের বিষয়ে সার্বিক তথ্য বের করতে কাজ করছে বিজিবি ও পুলিশ। আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২২ মে ২০২৫, /সন্ধ্যা ৬:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit