মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারীতে বৈরী আবহাওয়ায় ধান নিয়ে বিপাকে কৃষক

মাঈদুল ইসলাম মুকুল, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৫৬ Time View
মাঈদুল ইসলাম মুকুল, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রায় দুই সপ্তাহ ধরে চলা বৃষ্টিতে ধান কাটা, মাড়াই, ভেজা ধান শুকাতে না পারায় চরম ভোগান্তিতে পড়েছে কৃষকরা। চলতি বোরো ধান কাটা, মাড়াইয়ের ভরা মৌসুমে একদিকে ধানক্ষেতে বৃষ্টির পানি, অন্যদিকে বাড়িতে ওঠানো ভেজা ধান শুকাতে না পারায় উভয় সংকটে পড়েছেন কৃষকরা। 

সরজমিনে গিয়ে দেখা যায়, বেশির ভাগ ধান কাঁটা হয়ে গেলেও কোথাও কোমর পানি কোথাও হাটু পানিতে ডুবে আছে অনেক ধান। জোকের উপদ্রব থাকায় চড়া মুল্যেও মিলছে না শ্রমিক। কিছু কিছু কৃষক পানিতে দাড়িয়ে ধান কাঁটার চেষ্টা করছেন। এদিকে কেটে রাখা ভেজা ধানে গাছ গজিয়ে নষ্ট হবার উপক্রম হয়েছে অনেকের। টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বোরো ধান কাঁটা ও শুকাতে না পাড়ায় চিন্তার ভাঁজ পড়েছে কৃষকের কপালে।
দিনে থেমে থেমে সামন্য রোদের দেখা মিললে তাতে সড়কেই ভেজা ধান শুকানোর চেষ্টা করছেন কৃষক-কৃাষানি ও পরিবারের সদস্যরা। শিলখুড়ী ইউনিয়নের শিক্ষক আব্দুস সালাম জানান, এই এলাকাটি নদী বিচ্ছিন্ন হওয়ায় এমনিতেই কৃষকদের অনেক কষ্ট করে ফসল ফলাতে হয়। তাতে খারাপ দুশ্চিন্তায় পড়েছে কৃষকরা। পাথরডুবি ইউনিয়নের দলবাড়ি বিলের কৃষক তোফাজ্জল হোসেন ও নায়েব আলী বলেন, ফলন ভালো হলেও বৃষ্টির কারণে নিচু জমির ধান তলিয়ে গেছে। কষ্টের ফসল ঠিকঠাক ঘরে তুলতে না পারলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।
উপজেলা কৃষি অফিসার আব্দুল জব্বার জনিয়েছেন, এবার উপজেলায় বোরো মৌসুমে ১৬ হাজার ৪শত ৮৫ হেক্টর ধান চাষবাদের লক্ষমাত্রা অর্জিত হয়েছে। ইতিমধ্যে ৮০ ভাগ ধান কর্তন করা হয়েছে। উপসহকারী কর্মকর্তারা মাঠে কাজ করছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে আমন মৌসুমে বীজ ও সারের প্রনোদনার আওতায় আনা হবে।

 

কিউএনবি/আয়শা/২২ মে ২০২৫, /বিকাল ৫:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit