বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে দুর্গাপূজা উপলক্ষে  ৬৮ পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ। চৌগাছায় বিএনপির সম্মেলন ও মানব বন্ধন সারডিলার নিয়োগে ২০ লাখ টাকা লেনদেনের অভিযোগ ভিত্তিহীন নোয়াখালীতে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ নরসিংদীতে ছেলেকে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে  মেসির অ্যাসিস্টে দে পলের গোল, টানা তৃতীয়বার প্লে-অফে মিয়ামি এআইয়ের মাধ্যমে তালাক শরিয়তসম্মত কিনা হাদিসে বর্ণিত বিভ্রান্ত গোষ্ঠী খারেজি কারা বিদ্যালয়ে স্বামী-স্ত্রীর মারামারি, বিভাগীয় মামলা ও বদলির সুপারিশ বাণিজ্য উত্তেজনার মধ্যেই ভারতে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে

আন্দোলনে একাত্মতা জানাতে কাকরাইলে ইশরাক

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৬২ Time View
ডেস্ক নিউজ : আন্দোলনে একাত্মতা জানাতে কাকরাইলে সমর্থকদের সঙ্গে যোগ দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বুধবার সন্ধ্যার পর ইশরাক কাকরাইলে আন্দোলনরত সমর্থকদের সঙ্গে যোগ দেন। তিনি আসার সঙ্গে সঙ্গে আন্দোলনরতদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস দেখা যায়। এসময় তার নামে নানা স্লোগান দেওয়া হয়।গত কয়েক দিন ধরে তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে বসানোর দাবিতে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে সমর্থকরা আন্দোলন করছেন। আজ তারা কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন ।

এদিন ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশনের দেওয়া গেজেটের বৈধতা নিয়ে রিটের রায় দেওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার রায় ঘোষণা করবেন বলে আদালত সময় দেন। এরপর তারা কাকরাইল মোড়ে সারা রাত থাকার কর্মসূচিতে অবস্থান নেন।

যমুনার সামনের সড়কটিতে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে। সামনে রাখা হয়েছে জলকামান। সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে নির্বাচন হয়। সেই নির্বাচনে ব্যাপক অনিয়ম ও জালিয়াতির অভিযোগ ওঠে। নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন ইশরাক হোসেন।

গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর মেয়র পদ থেকে শেখ ফজলে নূর তাপসকে অপসারণ করে সরকার।

চলতি বছরের ২৭ মার্চ একটি নির্বাচনি ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে গত সিটি নির্বাচনে বিজয়ী ঘোষণা করেন। এরপর ইশরাককে মেয়র ঘোষণা করে গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তবে আটকে যায় তার শপথ গ্রহণ।

কিউএনবি/অনিমা/২১ মে ২০২৫, /রাত ৯:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit