বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

অতীত ভুলে নতুন উদ্যমে র‍্যাবকে কাজ করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৫৩ Time View

ডেস্ক নিউজ : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) প্রতিটি সদস্যকে অতীত ভুলে নতুন উদ্যমে কাজ করতে হবে। পাশাপাশি বাহিনীটিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের কথা ভুলে যেতে হবে।

বুধবার (২১ মে) দুপুরে রাজধানীর উত্তরায় র‍্যাবের হেডকোয়ার্টারে বাহিনীটির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। তিনি বলেন, র‍্যাবের কার্যক্রম পুনর্মূল্যায়ন, সংস্কার এবং পুনর্গঠনে সরকার কাজ করছে। দায়িত্ব পালনে বাহিনীটিকে আইন মানা এবং মানবাধিকারের দিকটি সমুন্নত রাখতে হবে। এ সময় আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, র‍্যাব আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের গ্রেফতার, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করছে। এ সময় র‍্যাবের সংস্কার এবং পুনর্গঠনের ফলাফল জনগণ শীঘ্রই পাবে বলেও মন্তব্য করেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২১ মে ২০২৫, /সন্ধ্যা ৬:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit