রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

নির্বাহী অফিসার বরবার অভিযোগ ফুলবাড়ীতে শিক্ষক কর্তৃক ছাত্রকে মারপিট ॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৫৬ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার ৭নং শিবনগর ইউপির মধ্য সুলতানপুর (সিংড়া) গ্রামের প্রবীর গাঙ্গুলির পুত্র অর্নব গাঙ্গুঁলী (৯) কে বাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আহসান হাবিব বেত্রাঘাত করে জখম করে। ঘটনাটি ঘটে গত ১৮/০৫/২০২৫খ্রি. তারিখ রবিবার।

এই ঘটনায় তার পিতা প্রবীর গাঙ্গুলি বাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহসান হাবীব কে পুত্রকে মারপিটের বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি কোন সদ্বউত্তর না দিয়ে গা ঢাকা দেন। তার পুত্র ঐ বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী। তিনি কোন সদ্বউত্তর না পেয়ে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ মনোয়ারা বেগম কে অবহত করলে তিনি কোন ব্যবস্থা গ্রহণ করেননি।

এ বিষয়ে ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ মনোয়ারা বেগম এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি দু’পক্ষের মধ্যে মীমাংসা হয়েছে। এ দিকে প্রবীর গাঙ্গুলী তার পুত্রকে মারপিটে ঘটনায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর গতকাল সোমবার একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

তিনি অভিযোগে উল্লেখ করেন, ইতিপূর্বে তার পুত্রকে কয়েকবার ঐ শিক্ষক মারপিট করেন এবং আমি এর আগেও প্রধান শিক্ষিকা বরাবর বিষয়টি নিয়ে অভিযোগ করি, কিন্তু কোন সুষ্ঠু বিচার পাইনি। এই ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক এর সাথে কথা বললে, তিনি বলেন অভিযোগ পেয়েছি, প্রাথমিক শিক্ষা অফিসারকে তদন্ত করার নির্দেশ দিয়েছি।

 

 

কিউএনবি/আয়শা/১৯ মে ২০২৫, /সন্ধ্যা ৬:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit