বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

এবারের বাজেট দায়িত্বজ্ঞানহীন হবে না

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৬১ Time View

ডেস্ক নিউজ : পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, এবারের বাজেট দায়িত্বজ্ঞানহীন হবে না। এমন বাজেট হবে, যা আগামী অর্থবছরের জন্য বোঝা হবে না। আমরা শৃঙ্খলা পুনরুদ্ধারের বাজেট করছি। এজন্যই আগামী অর্থবছরে এডিপির আকার কমেছে। রোববার জাতীয় অর্থনেতিক পরিষদের (এনইসি) বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। 

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সন্মেলন কক্ষে এ বৈঠক এবং ব্রিফিং হয়। এতে নতুন বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দেওয়া হয়েছে। পরিকল্পনা উপদেষ্টা বলেন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে অহেতুক ব্যয় কমানো হয়েছে। তবে আগামীতে আড়াই হাজার ডাক্তারসহ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। সেজন্য তখন স্বাস্থ্য খাতে পরিচালন বরাদ্দও বাড়বে।

শিক্ষকদের কল্যাণ ফান্ডসহ বিভিন্ন খাতে দেনা পরিশোধে বরাদ্দ থাকছে। আগামী বাজেট হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আদায় বাড়ানো, বৈদেশিক ঋণ পরিশোধ করে সব ধরনের ঋণের ফাঁদ থেকে বেরিয়ে আসা, বাজেট বাস্তবায়নে ব্যবস্থাপনার উন্নয়ন এবং টেকসই অর্থনীতির বাজেট। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন বলেন, আগামী অর্থবছরে এডিপি যাতে শুরু থেকেই বাস্তবায়ন করা যায়, সেটি নিয়ে এনইসিতে আলোচনা হয়েছে। সেই প্রচেষ্টা থাকবে।

 

কিউএনবি/আয়শা/১৮ মে ২০২৫, /বিকাল ৫:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit