সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

দৌলতপুর সীমান্তে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ের সৌজন্য সাক্ষাত

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৭৬ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ের সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টার সময় উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া সীমান্তে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। ১৫০/৩-এস সীমান্ত পিলার সংলগ্ন শুন্য লাইনের বাংলাদেশ সীমানায় অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল আহসান হাবীব এবং বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন, ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর সেক্টর কমান্ডার শ্রী অনীল কুমার সিনহা।

দুপুর ১২.৪৫টা পর্যন্ত অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল আহসান হাবীব বলেন, সীমান্তের ১৫০ গজের মধ্যে যে কোনো কার্যক্রমে উভয় বাহিনীকেই ভারত-বাংলাদেশ যৌথ বর্ডার গাইড লাইন ১৯৭৫ অনুসরণ এবং সীমান্ত হত্যায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। পাশাপাশি সীমান্তে মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ ও মানব পাচার রোধে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীকে তৎপর থাকতে হবে। এছাড়াও যে কোন সমস্যা সমাধানে বিওপি এবং কোম্পানী পর্যায় থেকে শুরু করে উদ্ধর্তন পর্যায়ে আলোচনা এবং সৌজন্য সাক্ষাতের মাধ্যমে উদ্ভূত সমস্যার সমাধান করতে সংশ্লিষ্ট যে কোন বিষয়ে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে বিএসএফ সেক্টর কমান্ডার ও বিজিবি সেক্টর কমান্ডার একমত পোষণ করেন।

সৌজন্য সাক্ষাতে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সেক্টরের ৪৭ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান, কুষ্টিয়া সেক্টরের ষ্টাফ অফিসার মেজর মুহাম্মদ শফিকুল ইসলাম ও মেজর মো. আমিনুর রহমান এবং স্থানীয় কোম্পানী কমান্ডার ও বিওপি কমান্ডার। অপরদিকে বিএসএফ এর পক্ষে উপস্থিত ছিলেন, বহরমপুর সেক্টরের ১১ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী শংকর প্রসাদ সাহু, বহরমপুর সেক্টরের ষ্টাফ অফিসার, কোম্পানী কমান্ডার এবং বিওপি কমান্ডার। শেষে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দপূর্ণ সুসম্পর্ক বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন।

এরআগে সৌজন্য সাক্ষাতপূর্ব কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল আহসান হাবীব বহরমপুর সেক্টর কমান্ডার শ্রী অনীল কুমার সিনহাকে ফুলের তোড়া উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর কুষ্টিয়া সেক্টরের ৪৭ বিজিবি ব্যাটারিয়ন এর চৌকষ দল বিএসএফ সেক্টর কমান্ডারকে গার্ড সালামী প্রদান করেন।

 

কিউএনবি/আয়শা/১৪ মে ২০২৫, /রাত ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit