সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

মনিরামপুরে সন্ত্রাসী হামলায় বসতবাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৫০ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে জমি নিয়ে পূর্ব বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় কৃষক ওয়াসিম আকরাম ও তার ভাইদের বসত বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওয়াসিম আকরাম বাদি হয়ে ১০ জনের নাম উল্লেখসহ বুধবার আদালতে মামলা করেন। আদালত বিষয়টি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জিএম কামরুজ্জামান। এলাকাবাসী জানান, উপজেলার নেহালপুর ইউনিয়নের পাঁচাকড়ি গ্রামের মহির উদ্দিন বিশ^াসের ছয় ছেলে ১৯৮৮ সালে প্রতিবেশী মাকসুদুল আলমের কাছ থেকে সাত শতক জমি কিনে(রেজিষ্ট্রি) বাড়ি নির্মানের পর পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছেন।

কিন্তু অভিযোগ রয়েছে প্রতিবেশী মৃত আইয়ুব আলী ফকিরের ওয়ারেশগন ওই জমির মালিকানা দাবি করে আদালতে মামলা(এলএসটি) করেন। এক পর্যায়ে আদালত তাদের পক্ষে একতরফা রায় দেন। এ দিকে ওই রায়ের বিরুদ্ধে মহির উদ্দিন বিশ^াসের ছেলে ওয়াসিম আকরাম যশোর দেওয়ানি আদালতে আপিল করেন। ওই আপিল মামলার পরবর্তি শুনানি হওয়ার দিন ধার্য রয়েছে ২৬ আগষ্ট। কিন্তু অভিযোগ রয়েছে প্রতিপক্ষ কালাম ফকির, সালাম ফকির, আসলাম ফকির, আনোয়ার ফকিরের নেতৃত্বে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা গত রোববার সকাল সাতটার দিকে লাঠিসোটা, রামদা, রড নিয়ে ওয়াসিম আকরাম এবং তার ভাইদের বসত বাড়িতে হামলা চালিয়ে ভাংচুরসহ লুটপাট করে। ওয়াসিম আকরাম অভিযোগ করেন এসময় বাঁধা দিলে সন্ত্রাসীরা তাকেসহ তার ভাইদেরও মারপিট করে।

তবে কালাম ফকির জানান, এলএসটি মামলার রায় পেয়ে তাদের জমি দখল মুক্ত করা হয়েছে। এ ঘটনায় উপায়ন্ত না পেয়ে ওয়াসিম আকরাম বাদি হয়ে বুধবার যশোর জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে কালাম ফকির সহ ১০ জনের নাম উল্লেখসহ মামলা করেন। বিষয়টি আমলে নিয়ে জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট গোলাম কিবরিয়া তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিল করতে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নূর মোহাম্মদ গাজী জানান, আদালতের নির্দেশে বিষয়টি তদন্ত করে যথা সময়ে প্রতিবেদন দাখিল করা হবে।

কিউএনবি/অনিমা/১৪ মে ২০২৫, /বিকাল ৩:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit