সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

রাঙামাটিতে ফ্যাসিবাদের মূর্তি অপসারনে ছাত্রজনতার ৪৮ ঘন্টার আল্টিমেটাম 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৭২ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙ্গামাটিতে ফ্যাসিবাদের মূর্তি অপসারনের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতা, রাঙ্গামাটি জেলা শাখা। মঙ্গলবার দুপুরে শহরের বনরুপা থেকে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে জেলা পরিষদ কাযালয় ঘেরাও করে সেখানে ২ ঘন্টাব্যাপী সমাবেশ করে বিক্ষোভকারীরা। শহিদুল ইসলাম শাফির সভাপতিত্বে অনুষ্টিত প্রতিবাদ সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ইরফানুল হক, সর্বজিত চাকমা, ইমাম হোসেন ইমু, হারুন ইবনে আব্দল খালেদ, তানিম ইবনে ইয়ম, সায়েদা খাতুন,মো আব্দুল্লাহ ও মো রাকিব উদ্দীন।  সমাবেশে বক্তারা আগামী ৪৮ ঘন্টার মধ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদকে রাঙ্গামাটিতে ফ্যাসিবাদের মূর্তি অপসারনের দাবী জানিয়েছেন অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারী দিয়েছে আন্দোলনকারীরা।ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকার পতনের ৩ মাস ২০ দিন পর গত বছরের ২৫ নভেম্বর শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যটি প্লাস্টিকের ত্রিপল দিয়ে ডেকে রাখা হয়। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে এটিকে ডেকে রাখা হয় বলে জানা গেছে। মঙ্গলবারে অনুস্টিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ থেকে ভাস্কর্যটি অপসারনের দাবী জানিয়েছেন

উল্লেখ্য, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ২০১০-১১ অর্থবছরে প্রায় ৩০ হাজার বর্গফুট জায়গা জুড়ে বঙ্গবন্ধু ভাস্কর্য ও এর আশেপাশে দৃষ্টিনন্দন স্থাপনা নির্মাণ কাজ করে। ৩১ ফুট দৈর্ঘ্য ও সাড়ে ১২ ফুট  প্রস্থের ভাস্কর্যটি এবং আশেপাশের বিভিন্ন স্থাপনা নির্মাণে প্রায় চারকোটি টাকা ব্যয় করে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের (বর্তমান নাম-চারুকলা অনুষদ) শিক্ষক সবুজ এ ভাস্কর্যটির ডিজাইন করেন। ৭ মার্চ ঐতিহাসিক ভাষণ, ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসসহ গুরত্বপূর্ন দিবসের তারিখ উল্লেখ রয়েছে ভাস্কর্যের নিচের অংশে। এছাড়া ভাস্কর্যের পাদদেশে দর্শনার্থীরা যাতে ঘুরে ফিরে দেখতে পারেন সেজন্য যথেষ্ট জায়গাও রাখা হয়েছে। ২০১৩ সালে ভাস্কর্যটি নির্মাণ কাজ শেষ হয়। সেই বছরের ২৩ ফেব্রুয়ারি এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
কিউএনবি/অনিমা/১৩ মে ২০২৫, /রাত ৯:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit