সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম
ইরানে হামলার চাপ নেতানিয়াহুর, সায় দেননি ট্রাম্প ডিসেম্বরে হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সর্বকালের সেরা ব্যালন ডি’অর ভোটে মেসির চেয়ে এগিয়ে রোনালদো ইরানে ফের অভিযানে প্রস্তুত যুক্তরাষ্ট্র, শুধু ট্রাম্পের অনুমতির অপেক্ষা রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ ব্যালন ডি’অরের লড়াইয়ে কেইন, এমবাপ্পে ও ইয়ামাল চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চারটি পাঠ্যবই অনুমোদন পর্যটন দ্বীপ সেন্টমার্টিন খুলছে ১ নভেম্বর মেট্রো স্টেশনে বসছে মেটাল ডিটেক্টর ও লাগেজ স্ক্যানার মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার কিছু পণ্যে শুল্ক কমাল যুক্তরাষ্ট্র

লালমনিরহাটে মিথ্যা মামলায় ৭৫ নেতাকর্মীসহ বেকসুর খালাস পেলেন দুলু

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট
  • Update Time : সোমবার, ১২ মে, ২০২৫
  • ৮২ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : ফ্যাসিবাদী আওয়ামী সরকারের শাসনামলে লালমনিরহাটের একটি গায়েবি ও ভুয়া মামলা থেকে ৭৫ নেতাকর্মীসহ মুক্ত হলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা সোমবার (১২ মে) দুপুরে প্রধান আসামি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু সহ অন্যান্য আসামিরা আদালতে হাজিরা দিতে আসলে লালমনিরহাট জেলার বিজ্ঞ ও দায়রা জজ আদিব আলি মামলার সকল আসামিকে বেকসুর খালাস প্রদান করেন।

জানা যায়, ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে হটিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ২০১৬ সালে সুষ্ঠু নির্বাচনের দাবিতে জেলা সদরের বড়বাড়ি এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করে বিএনপি। এতে ক্ষিপ্ত হয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকারের নির্দেশে রাষ্ট্রপক্ষকে বাদী হয়ে জেলা বিএনপির সভাপতি, সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুসহ ৭৫ জন নেতাকর্মীর নামে দ্রুত বিচার আইনে সন্ত্রাস ও নাশকতার অভিযোগ এনে লালমনিরহাট জজ আদালতে একটি মামলা দায়ের করে। দীর্ঘদিন মামলা চলাকালে রাষ্ট্রপক্ষ সহিংসতা ও নাশকতার যথোপযুক্ত তথ্য প্রমাণাদি আদালতে উপস্থাপন করতে ব্যর্থ হয়।

রায় শেষে মামলার প্রধান আসামি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, এটি যে একটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন মামলা ছিল আজকের রায়ে তা জনগন বুঝতে পেরেছেন। তিনি এ রায়ে সন্তোষ প্রকাশ করেন। সেই সাথে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের নিন্দা জানান।তিনি আরও জানান, কোন ফ্যাসিবাদি সরকার মিথ্যা মামলা দিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে রাখতে পরেনি আগামীতেও পারবে না।

কিউএনবি/অনিমা/১২ মে ২০২৫, /বিকাল ৫:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit