শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় বিএনপি নেতা রনি খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালীতে আবিরপাড়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বিএনপি ফ্যাসিবাদীদের লালন করায় ফিরে আসার পাঁয়তারা করছে: জামায়াত আমির আশুলিয়ায় যুবদলের শোডাউন  দুর্দান্ত প্রত্যাবর্তনে কোস্টারিকাকে হারিয়ে গ্রুপসেরা ব্রাজিল খাগড়াছড়ির  উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা নিয়ে জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে মতবিনিময়। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মতো শক্তিশালী স্কোয়াড ব্রাজিলের নেই: রোনালদো চৌগাছায় গ্রামীণ ব্যাংকে  মতবিনিময় ও সুধী সমাবেশ চৌগাছায় কৃষকদলের প্রতিবাদ সমাবেশ ও মোটরসাইকেল শোডাউন ‘তিস্তা নিয়ে খুব শিগগিরই সুখবর’

বড় ব্যবধানে হার মেসির দলের

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ মে, ২০২৫
  • ৫৮ Time View

স্পোর্টস ডেস্ক : মেজর লিগ সকারে আজ মিনোসোটা ইউনাইটেডের কাছে ৪-১ ব্যবধানে হেরেছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। মেসি যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে যোগ দেওয়ার পর গত দুই বছরে এত বড় ব্যবধানে মায়ামি হারেনি।

মাঠে ব্যক্তিগত নৈপুণ্যে আবারও উজ্জ্বল ছিলেন লিওনেল মেসি। পাঁচটি শট নিয়েছেন, চারটি গোলের সুযোগ সৃষ্টি করেছেন, আর একটি গোল নিজেই করেছেন। চোটের কারণে মেসির ঘনিষ্ঠ সতীর্থ লুইস সুয়ারেজ ছিলেন না দলে। ফলে আক্রমণভাগ কিছুটা দুর্বল থাকলেও সবচেয়ে বড় ভোগান্তি ছিল রক্ষণভাগে। প্রথমার্ধের ৩২ মিনিট হোলাগোয়ানে ও মারকানিস প্রথমার্ধের অতিরিক্ত ২ মিনিটে গোল করে মিনেসোটাকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন।

দ্বিতীয়ার্ধে কিছুটা স্বস্তি এনে দেন মেসি। ম্যাচের ৪৮তম মিনিটে জর্দি আলবার পাস ধরে গোল করেন তিনি। এটি ছিল তার পেশাদার ক্যারিয়ারের ৮৬০তম গোল, যা আবারও ফুটবল ইতিহাসে তার অনন্য অবস্থানকে স্মরণ করিয়ে দেয়।

তবে গোলটি মায়ামিকে ম্যাচে ফিরিয়ে আনতে পারেনি। ৬৮তম মিনিটে নিজের জালেই বল পাঠান আর্জেন্টাইন ডিফেন্ডার মার্সেলো ভেইগান্ট, ফলে ব্যবধান আবার বেড়ে যায়। এরপর ৭০তম মিনিটে রবিন লড আরও একটি গোল করে ব্যবধান বাড়িয়ে দেন ৪-১।

মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে ১২ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ইন্টার মায়ামি। অপরদিকে, মিনেসোটা ইউনাইটেড ওয়েস্টার্ন কনফারেন্সে সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে উঠে এসেছে দ্বিতীয় স্থানে।

 

 

কিউএনবি/আয়শা/১১ মে ২০২৫, /বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit