সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম
অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে যোগ দিয়েছেন আসিফ: রাশেদ খান লোহিত সাগরের আরও দুই কৌশলগত দ্বীপ দখলে নিল হুথিরা হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিলে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ হরমুজ প্রণালি নিয়ে উপসাগরীয় দেশের সঙ্গে ইরানের বৈঠক স্থগিত, নেপথ্যে কী? সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে নতুন ব্যবস্থা হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু ৯৮ বারের মতো পিছাল রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ক্রসফায়ার নয় প্রচলিত আইনকে শক্তিশালী করে সন্ত্রাস দমন করা হবে

লঞ্চে প্রকাশ্যে নারীদের মারধর, যা বললেন চমক

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ মে, ২০২৫
  • ৫৯ Time View

বিনোদন ডেস্ক : শনিবার (১০ মে) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুকে চমক দুটি ছবি শেয়ার করেন। যেখানে দেখা যায়, লঞ্চে প্রকাশ্যে নারীদের প্রহার করা যুবকটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী। যুবকের নাম নেহাল আহমেদ জিহাদ (২৭)। জাতীয় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঙ্গে তার ছবি রয়েছে।

দুটি ছবির ক্যাপশনে চমক লেখেন,এই পুকি ভাইটিকে ভাই হিসেবে একটু আপ্যায়ন করা দরকার।  ভাইয়ের ক্ষমতা বোধহয় একটু বেশি হয়ে গেছে! লঞ্চে প্রকাশ্যে নারীদের প্রহার করার ঘটনায় সমালোচনার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়। জানা যায়, শুক্রবার (৯ মে) সন্ধ্যায় মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩তলা লঞ্চ এমভি ক্যাপ্টেনে এ হামলা ও মারধরের ঘটনা ঘটে। এতে নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছেন।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির জানান, দক্ষিণ কেরানীগঞ্জ থেকে কিছু লোকজন লঞ্চটিতে করে পিকনিকে বের হন। চাঁদপুর ঘুরে লঞ্চটি ঢাকায় ফেরার পথে খাবার কেনার জন্য মুন্সীগঞ্জ লঞ্চঘাটে নোঙর করে। এ সময় হামলার ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, উঠতি বয়সী ৩০০-৪০০ ছেলে-মেয়ে পিকনিক ও নৌভ্রমণের উদ্দেশে এমভি ক্যাপ্টেন নামে লঞ্চ ভাড়া করে। তারা লঞ্চের ছাদে গান-বাজনা ও নাচের আয়োজন করে। লঞ্চটি রাত সাড়ে ৭টায় মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনালে এসে থামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় লঞ্চে থাকা ৮-১০ জন ছেলে-মেয়ে চা-নাস্তা খাওয়ার জন্য টার্মিনালে নামলে ঘাটের স্থানীয়দের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। পরে ৫০-৬০ জন লোক লঞ্চে উঠে পিকনিকের ছেলে-মেয়েদের ওপর হামলা চালায়। একপর্যায়ে লঞ্চে থাকা ছেলে-মেয়েদের হেনস্তা ও মারপিট করে। ভাঙচুর চালায় লঞ্চটিতে। এক পর্যায়ে দুই নারীকে লঞ্চের সামনে এনে এক যুবক প্রকাশ্যে প্রহার করে।

 

কিউএনবি/আয়শা/১১ মে ২০২৫, /বিকাল ৪:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit