শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

স্থগিত হয়ে যাওয়া আইপিএল আয়োজনে আগ্রহী ইংল্যান্ড

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৫৮ Time View

স্পোর্টস ডেস্ক : ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার কারণে এক সপ্তাহের জন্য স্থগিত হয়ে গেছে আইপিএল। তবে টুর্নামেন্টটি ভবিষ্যতে ইংল্যান্ডে আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এই ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ জানিয়েছে, ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড এই প্রস্তাবের কথা জানিয়ে ইতোমধ্যেই বিসিসিআইয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। যদি ভারত এই এক সপ্তাহের বিরতির পরও আইপিএল আবার শুরু করতে না পারে, তাহলে বাকি ম্যাচগুলো ইংল্যান্ডে আয়োজনের কথা ভাবা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘একজন সিনিয়র ইসিবি কর্মকর্তা নিশ্চিত করেছেন, সেপ্টেম্বর মাসে এটি সম্ভব হতে পারে। তবে বর্তমানে কোনো ‘সক্রিয় আলোচনা’ চলছে না।’ ইংল্যান্ডের আইপিএল আয়োজনের ইচ্ছা অবশ্য এবারই নতুন নয়। এর আগেও ২০২১ সালে কোভিড-১৯ মহামারির সময় ইসিবি আইপিএল আয়োজনের প্রস্তাব দিয়েছিল।

বৃহস্পতিবার ধর্মশালায় একটি ম্যাচ বাতিল হওয়ার পর আইপিএল স্থগিত করা হয়। ওই ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের। ভেন্যুর প্রায় ২০০ কিলোমিটার দূরে, জম্মু শহরে বিস্ফোরণের খবর আসার পর নিরাপত্তাজনিত কারণে ম্যাচটি বাতিল করা হয়।

এখনো আইপিএলের ১২টি গ্রুপ পর্বের ম্যাচ বাকি রয়েছে। এরপর প্লে-অফ ও ফাইনাল ম্যাচ হওয়ার কথা রয়েছে, যা ২৫ মে কলকাতায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, ‘বাকি ম্যাচগুলোর নতুন সময় ও ভেন্যু পরে জানানো হবে।’

এদিকে পাকিস্তানেও চলমান এই যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রথমে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর শেষ আটটি ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে নেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে পরে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের পরামর্শে পুরো টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১০ মে ২০২৫, /সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit