শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পের যুদ্ধ থামানোর সিদ্ধান্তে হতবাক নেতানিয়াহু, জানতেন না কিছুই! ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল ইসলামী ব্যাংকে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ হয়নি, আতঙ্কিত হবেন না: গভর্নর ৮৯ দিনে হাম ও উপসর্গে মৃত্যু ৬৪৩ জনের ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি চুক্তি হচ্ছে রবিবার রাজধানীতে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ বাজেটে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো হয়েছে: অর্থমন্ত্রী স্বাক্ষর জালিয়াতি মামলায় অভিষেককে সিআইডির সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ প্রস্তাবিত বাজেট জাতির বাস্তব চাহিদার প্রতিফলন নয়: মামুনুল হক যুক্তরাষ্ট্রের সাথে কোনো চুক্তিতেই হরমুজের নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান

আশুলিয়ায় আলোচিত রুবেল হত্যাকান্ডের মূলহোতা সহ গ্রেফতার-২

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৪৫ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি :  ঢাকার আশুলিয়ার পাড়াগ্রাম এলাকার চাঞ্চল্যকর রুবেল মন্ডলকে নৃশংসভাবে হত্যাকান্ডের অন্যতম মূলহোতা আমজাদ মন্ডল এবং তার এক সহযোগী জুয়েল মাদবরকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে র‍্যাব-৪, সিপিসি-২ নবীনগর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর জালিস মাহামুদ খান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। এর আগে, ঢাকার ধামরাই উপজেলাধীন কালামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 
গ্রেফতারকৃতরা হলেন, আশুলিয়ার পাড়াগ্রাম এলাকার আশরাফ আলী মন্ডলের ছেলে আমজাদ মন্ডল (৪৫) এবং একই এলাকার সেরাজ উদ্দিন মাদবরের ছেলে জুয়েল মাদবর (৩৬)। প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, র‍্যাব-৪ এর একটি আভিযানিক দল শুক্রবার সন্ধ্যায় ধামরাইয়ের কালামপুরে অভিযান চালিয়ে আশুলিয়ার পাড়াগ্রাম এলাকার চাঞ্চল্যকর রুবেল মন্ডলকে নৃশংসভাবে হত্যাকান্ডের অন্যতম মূলহোতা আমজাদ মন্ডলসহ তার এক সহযোগী জুয়েলকে গ্রেফতার করা হয়।
নিহত রুবেল মণ্ডল আশুলিয়ার পাড়াগ্রাম দক্ষিণপাড়া এলাকার নায়েব আলী মণ্ডলের ছেলে। তিনি তার বড় ভাইয়ের মাছের ঘের, ঝুট ও বালুর ব্যবসা দেখাশোনা করতেন।  বেশকিছু দিন ধরে গ্রেফতারকৃত আমজাত মন্ডল গংদের সাথে মাছের ঘের নিয়ে বিবাদ চলে আসছিল। এর প্রেক্ষিতে গত ৭মে সকালে রুবেল মন্ডলকে মাছের ঘের সংক্রান্ত বিরোধের জের ধরে বিবাদের মীমাংসার কথা বলে বিবাদীরা আশুলিয়া থানাধীন পাড়াগ্রামের একটি অফিসে ডেকে নেয় এবং একই দিনে রুবেল মন্ডল এর নিজ মাছের ঘেরের পাড়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর লাশ ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে আশুলিয়া থানায় খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে র‍্যাব-৪ এর আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে হত্যাকান্ডের জড়িত অপরাধীদেরকে আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে র‍্যাব-৪, সিপিসি-২ এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় ধামরাই থানাধীন কালামপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের দু’জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। 
এরআগে শান্ত, গরুর ডা: জাকির, আমজাদ মন্ডল, জাইদুর মন্ডল, হামেদ মাদবর, সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির, কুদ্দুস মন্ডল, জুয়েল মাদবর, মুনসুর মন্ডল, মিজান মন্ডল ওরফে হায়েল মন্ডল, সেলিম মন্ডল, আবুল কাশেম দেওয়ান ও মিলন মন্ডলকে  গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit