শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম
বন্যার ধ্বংসযজ্ঞের পর নেপাল পুনর্গঠনে প্রয়োজন অন্তত ৪ থেকে ৫ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী সাইফ আলী খানের ওপর হামলার দায় স্বীকার বাংলাদেশির কফি কি লিভারের স্বাস্থ্য রক্ষা করে? আগামী গ্রীষ্মে দেশে বিদ্যুতের ঘাটতি কমবে: আশা প্রতিমন্ত্রীর নতুন চমক দেখালেন বিশ্বকাপের নায়ক ভোজিনিয়া গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা জোটে যাওয়ার সুযোগ পেলে বাংলাদেশের কী লাভ কী ঝুঁকি? ভেনেজুয়েলার বিশাল তেল ভান্ডারের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র একসঙ্গে খাবার খাওয়া কেন মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী?

পাকিস্তানের ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’, ভারতের ২৬ সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৪৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ‘অপারেশন সিঁদুর’ এর পাল্টা জবাবে অভিযান শুরু করেছে পাকিস্তান। তাদের অভিযানের নাম দেওয়া হয়েছে, ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’, যার অর্থ সীসাঢালা প্রাচীর।

এ অভিযানের আওতায় জম্মু-কাশ্মীর ও পাঞ্জাবসহ উত্তর-পশ্চিম ভারতের ২৬টি স্থানে ড্রোন ও আর্টিলারি হামলা চালিয়েছে পাকিস্তানি বাহিনী। এসব হামলায় অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে ভারতের সেনাবাহিনী।

শুক্রবার দিবাগত রাতে ভারতের বারামুলা থেকে ভুজ পর্যন্ত বিস্তৃত এলাকায় এসব হামলা চালানো হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

ভারতের মন্ত্রণালয়ের দাবি, পাকিস্তান থেকে চালানো সন্দেহভাজন সশস্ত্র ড্রোন বেসামরিক ও সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার চেষ্টা করেছিল। বারামুল্লা, শ্রীনগর, অবন্তীপোরা, নাগরোটা, জম্মু, ফিরোজপুর, পাঠানকোট, ফাজিলকা, লালগড় জাট্টা, জয়সলমীর, বারমের, ভুজ, কুয়ারবেত এবং লক্ষ্মী নালার কাছে ওই ড্রোনগুলো দেখা গেছে।

হামলার সত্যতা নিশ্চিত করেছেন পাকিস্তানের সেনাবাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। সংবাদমাধ্যম জিও নিউজকে তিনি জানান, ভারত নতুন করে পাকিস্তানের তিনটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তারই পাল্টা জবাব ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’। এতে এ ফাতাহ-১ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্র, যার রেঞ্জ ১২০ কিলোমিটার।

তিনি দাবি করেন, শুক্রবার রাতে ভারতের ১১টি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী।

এদিকে ভারতের দাবি, ফিরোজপুরের একটি বেসামরিক এলাকায় একটি ড্রোন থেকে হামলা চালিয়েছে পাকিস্তান। ওই হামলায় স্থানীয় অনেক বাসিন্দা গুরুতর আহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং নিরাপত্তা বাহিনী এলাকায় তল্লাশি চালাচ্ছে।

বিবিসি বাংলা জানিয়েছে, শনিবার ভোর থেকে ভারত ও পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখা বরাবর বেশ কয়েকটি জায়গা থেকে বিস্ফোরণের খবর আসছে। বিবিসির সাংবাদদাতারা ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগর এবং জম্মু শহরে বিস্ফোরণের শব্দ শুনেছেন। তবে এই বিস্ফোরণের উৎস শনাক্ত করা যায়নি।

গত ২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলায় ২৬ জন প্রাণ হারায়। এই হামলার দায় পাকিস্তানের ওপর চাপিয়ে মঙ্গলবার রাতে দেশটির ২৪টি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে পাকিস্তানে কমপক্ষে ৩৬ জন নিহত হন। আহত হন ৪৬ জনের বেশি। এর প্রতিশোধে পালটা হামলা চালিয়ে ভারতের বেশ কয়েকটি বিমান এবং ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। সূত্র: ডন নিউজ, বিবিসি, আল-জাজিরা

কিউএনবি/অনিমা/১০ মে ২০২৫, /দুপুর ২:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit