শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম

কফি কি লিভারের স্বাস্থ্য রক্ষা করে?

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১২ Time View

লাইফ স্টাইল ডেস্ক : সারা বিশ্বেই সকালের অন্যতম জনপ্রিয় পানীয় হলো কফি। ঘুম থেকে উঠে চাঙা হওয়ার পাশাপাশি আপনার প্রতিদিনের এই কফির কাপটি লিভারের স্বাস্থ্যের জন্যও বেশ কিছু উপকার বয়ে আনতে পারে।

শরীরে লিভার বা যকৃতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি পুষ্টি প্রক্রিয়াজাতকরণ, বর্জ্য অপসারণ এবং শরীরের একাধিক গুরুত্বপূর্ণ কাজ নিয়ন্ত্রণে সহায়তা করে। খাদ্যাভ্যাস, ব্যায়াম ও অ্যালকোহল গ্রহণের মতো জীবনযাত্রার নানা দিক লিভারকে প্রভাবিত করে। তবে সম্প্রতি গবেষণায় দেখা গেছে, কফিও লিভার সুস্থ রাখতে ইতিবাচক ভূমিকা রাখে।

এইআইআইএমএস, হার্ভার্ড এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে প্রশিক্ষণপ্রাপ্ত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ড. সৌরভ শেঠি নিজের ইনস্টাগ্রাম পোস্টে প্রতিদিন সকালে কফি খাওয়ার কারণ ব্যাখ্যা করেছেন। তিনি জানান, ‘আমি ১০,০০০-এরও বেশি লিভার স্ক্যান পর্যালোচনা করেছি এবং প্রতি সকালে কফি পান করি।’

লিভারের সুস্বাস্থ্যের জন্য কফি পানের উপকারি দিকগুলো ড. সৌরভ শেঠির পোস্ট থেকে নিচে তুলে ধরা হলো-

১. লিভারের রোগে মৃত্যুর ঝুঁকি কমায়

ড. শেঠি প্রায় ৫,০০,০০০ মানুষের ওপর পরিচালিত একটি গবেষণার কথা উল্লেখ করেন। এতে দেখা গেছে, যারা নিয়মিত কফি পান করেন, কফি না খাওয়া ব্যক্তিদের তুলনায় তাদের ক্রনিক বা দীর্ঘস্থায়ী লিভারের রোগে মারা যাওয়ার ঝুঁকি ৪৯ শতাংশ কম। 

২. সিরোসিসের ঝুঁকি হ্রাস

প্রায় ৪,৩২,০০০ মানুষের তথ্যের ওপর ভিত্তি করে করা একটি মেটা-অ্যানালিসিসে দেখা গেছে, দিনে অতিরিক্ত দুই কাপ কফি পান করলে লিভার সিরোসিসের ঝুঁকি ৪৪ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। 

৩. লিভার ক্যানসার প্রতিরোধে ভূমিকা

২২ লাখেরও বেশি মানুষের ওপর পরিচালিত আরেকটি মেটা-অ্যানালিসিসে লিভার ক্যানসারের সবচেয়ে সাধারণ ধরন ‘হেপাটোসেলুলার কার্সিনোমা’ নিয়ে গবেষণা করা হয়। সেখানে দেখা গেছে, দিনে অতিরিক্ত দুই কাপ কফি পানে এই ক্যানসারের ঝুঁকি ৩৫ শতাংশ পর্যন্ত কমতে পারে।

৪. কেবল ক্যাফেইনই একমাত্র কারণ নয় 

কফির এই সম্ভাব্য উপকারিতা কেবল ক্যাফেইনের ওপর নির্ভর করে না। স্বাভাবিক কফি এবং ক্যাফেইনমুক্ত কফি—উভয় ক্ষেত্রেই লিভারের ওপর ইতিবাচক প্রভাব দেখা গেছে। এটি নির্দেশ করে যে, কফিতে থাকা অন্যান্য উপাদান বা যৌগগুলোও লিভার রক্ষায় ভূমিকা রাখে। 

৫. প্রতিদিন কতটুকু কফি পান করা উচিত? 

যুক্তরাজ্যের একটি বড় গবেষণার সূত্র ধরে ড. শেঠি জানান, দিনে ৩ থেকে ৪ কাপ কফি পানের ক্ষেত্রেই সবচেয়ে ভালো ইতিবাচক ফলাফল দেখা গেছে। তবে এর অর্থ এই নয় যে সবাইকেই এত পরিমাণ কফি খেতে হবে। প্রতিটি মানুষের কফি সহ্য করার ক্ষমতা আলাদা। এ ছাড়া কফিতে অতিরিক্ত চিনি বা ক্রিম যোগ করলে এর পুষ্টিগুণ বদলে যেতে পারে।

সুতরাং, সকালের এক কাপ কফি কেবল আপনাকে ঘুম থেকে জাগিয়ে তুলতেই সাহায্য করে না, বরং আপনার লিভারকে সুস্থ রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। 

 

 

কিউএনবি/আয়শা/২৯ অগাস্ট ২০২৬,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit