শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম
শারদীয় দুর্গোৎসব শুরু আজ শুরুতেই বিভ্রান্ত ট্রাম্পের নতুন প্রেস সচিব পোষা বিড়াল নিয়ে বিবাদ, ষষ্ঠ তলা থেকে শিশুকে ফেলে দিল কিশোরী মাদার অব অল বোম্বস কী, কেন বোমাটিকে এই নামে ডাকা হয়? যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিশুসহ নিহত ৪ তিস্তা মহাপরিকল্পনায় চীনের পর আগ্রহ প্রকাশ করল নেদারল্যান্ডস সমালোচনার মুখে মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত থেকে সরে এলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রনির্ভরতা কমাতে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির পথে কানাডা কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশেই খেলছিল সন্তান বেকারত্ব, মূল্যস্ফীতি ও দমন-পীড়ন: চরম হতাশায় পাকিস্তানের তরুণেরা

মৌসুম শুরুতে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৪৭ Time View

স্পোর্টস ডেস্ক : স্টুটগার্টকে উড়িয়ে দিয়ে বুন্দেস লিগার নতুন মৌসুমে যাত্রা শুরু করল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় আক্রমণ ফুটবল উপহার দিয়ে ভিনসেন্ট কোম্পানির দল টানা তৃতীয়বার এই শিরোপা ঘরে তোলার পথে হাঁটল। বাভারিয়ানদের হয়ে একটি করে গোল করেছেন দায়োত উপামেকানো, মাইকেল ওলিসে, আলেকসান্ডার পাভলোভিচ ও লুইস দিয়াজ।

ম্যাচটিতে সবদিক থেকেই আধিপত্য ছিল স্বাগতিক বায়ার্নের। অবশ্য এমন বড় জয়ের রাতটি হতাশারই কেটেছে হ্যারি কেইনের জন্য। এই ইংলিশ তারকা কোনো গোল পাননি। এদিকে, বুন্দেস লিগার প্রথম ম্যাচে এ নিয়ে ১৫ বছর হার দেখেনি বায়ার্ন। সেটি অক্ষুণ্ন রাখার দিনে মাইলফলক গড়লেন তাদের গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার (৬০০তম প্রতিযোগিতামূলক ম্যাচ)।
স্টুটগার্টের বিপক্ষে ম্যাচের ২১তম মিনিটে বায়ার্ন উপামেকানোর হেডে লিড নেয়। ফরাসি ডিফেন্ডারের উদ্দেশে কর্নার থেকে বলটি বাড়িয়েছেন জশুয়া কিমিচ। স্টুটগার্ট গোলরক্ষক তিয়াগো টমাসের বেশ কয়েকটি দারুণ সেভের সুবাদে প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। বায়ার্ন বিরতিতে যায় ১-০ গোলের লিড নিয়ে।
দ্বিতীয়ার্ধে নেমে ৭ মিনিটের মাথায় জোশা ভাগনোমানের জোরালো ভলিতে দেওয়া গোলে সমতায় ফেরে সফরকারীরা। তবে মাইকেল ওলিস তিন মিনিটের ব্যবধানে ফের বায়ার্নকে লিড এনে দেন। এবারও দৃশ্যপটে কিমিচ, এই জার্মান মিডফিল্ডারের থ্রু বল ফাঁকায় পেয়ে গোল করেন ফরাসি তারকা। স্টুটগার্টকে আগের গোলে সমতায় ফেরানো ভাগনোমান এবার আলফনসো ডেভিসের ক্রস ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করেন নিজেদের জালে।
পরে ওলিসের আরেক গোল বাতিল হয় অফসাইডে। তবে ৮২ মিনিটে আরও ব্যবধান বাড়ায় বায়ার্ন। দ্বিতীয়ার্ধে বদলি নেমে মরক্কোর নতুন সাইনিং ইসমায়েল সাইবারি নিজের সুযোগ ছেড়ে পাসটি বাড়ান। পাভলোভিচ সেটি ধরে স্টুটগার্টের জালে জড়িয়ে স্কোরলাইন করেন ৪-১। পঞ্চম গোলটিতেও বলের যোগান দেন সাইবারি। যোগ করা সময়ে লুইস দিয়াজ সেই গোলটি করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৯ অগাস্ট ২০২৬,/সন্ধ্যা ৬:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit