শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
স্বেচ্ছায় নিজ দেশে ফিরছে মালয়েশিয়ায় থাকা ৫ হাজার রোহিঙ্গা ফিফা প্রভাবশালীদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন কর্মকর্তা, মোটা অঙ্কের জরিমানা টঙ্গীতে সিজারিয়ান অপারেশনে মা ও নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আত্মগোপনে থাকা সোনা ব্যবসায়ীর পরিবারের ৪ সদস্যকে পটিয়া থেকে উদ্ধার বিভেদ ভুলে কি এবার পাকিস্তানের সঙ্গে ‘হ্যান্ডশেক’? কী বললেন ভারত অধিনায়ক পাহাড়ের আইনশৃঙ্খলা; মাদক নিয়ন্ত্রণ ও সুশাসন তদারকির দায়িত্বে মীর হেলাল দেশজুড়ে বিদ্যুৎ-গ্যাসের হাহাকার, মূল্যস্ফীতির কারণে চরম অস্বস্তিতে মানুষ মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান দেশের চাহিদা মিটিয়ে অস্ত্র যাবে বিদেশে: সেনাপ্রধান সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২

ছুটির দিনে বানিয়ে ফেলুন তালের পাকন পিঠা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ১৯ Time View

লাইফ স্টাইল ডেস্ক : বাজারে উঠছে পাকা তাল। এই সময়ে তালের নানা পদ তৈরি হয় বাঙালির ঘরে ঘরে।তালের রস দিয়ে পিঠা, পায়েসসহ বিভিন্ন মিষ্টি খাবার তৈরির চল রয়েছে বহুদিনের। তালের রসের সঙ্গে চালের গুঁড়া ও ডাল মিশিয়ে তৈরি করা যায় সুস্বাদু তালের পাকন পিঠা।

যা যা লাগবে
পাকা তালের রস ১ কাপ
দুধ ১ কাপ
চালের গুঁড়া দেড় কাপ
সেদ্ধ করে বাটা মুগডাল ১ কাপ
লবণ, ঘি
তেল পিঠা ভাজার জন্য পরিমাণমতো
সিরার জন্য
চিনি ২ কাপ
পানি  ১ কাপ
দারুচিনি ১ টুকরা
এলাচ ১টি

যেভাবে বানাবেন

প্রথমে একটি পাত্র চুলায় বসিয়ে তালের রস ও দুধ একসঙ্গে দিন।

এরপর এতে চালের গুঁড়া, সেদ্ধ করে বাটা মুগডাল, সামান্য লবণ ও ঘি দিয়ে ভালোভাবে নেড়ে সেদ্ধ করতে থাকুন।মিশ্রণটি ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিন।

এরপর হাত দিয়ে ভালোভাবে মেখে নরম খামির তৈরি করে রাখুন।

এবার অন্য একটি পাত্রে চিনি, পানি, দারুচিনি ও এলাচ দিয়ে জ্বাল দিন। চিনি গলে সিরা তৈরি হয়ে এলে আঁচ কমিয়ে রাখুন।

খামির থেকে এক টেবিল চামচ পরিমাণ নিয়ে হাতে বা ছাঁচের সাহায্যে পছন্দমতো নকশা করে পিঠা তৈরি করুন।

এবার একটি প্যানে পরিমাণমতো তেল গরম করুন। তেল খুব বেশি গরম না করে অল্প আঁচে পিঠাগুলো ধীরে ধীরে ভেজে নিন। দুই পাশ সুন্দর সোনালি রং হলে পিঠাগুলো তুলে নিন।

ভাজা পিঠাগুলো গরম থাকতেই চিনির সিরায় দিয়ে দিন। প্রায় পাঁচ মিনিট সিরায় ভিজিয়ে রাখার পর তুলে প্লেটে সাজিয়ে নিন।

সবশেষে বাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করুন সুস্বাদু তালের পাকন পিঠা। ছুটির দিনে পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করতে পারেন ঐতিহ্যবাহী এই পিঠা।

 

 

কিউএনবি/আয়শা/২৮ অগাস্ট ২০২৬,/দুপুর ১:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit