সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

আশুলিয়ায় রুবেল হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ 

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১০৬ Time View
আশুলিয়া ঢাকা) প্রতিনিধি : আশুলিয়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড মেম্বার রুহুল আমিন মন্ডলের ছোট ভাই রুবেল মন্ডলকে হত্যার বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার বাদ আসর আশুলিয়ার পাড়াগ্রাম এলাকায় এই মানববন্ধন করেন তারা।

এসময় রুবেল মন্ডলকে হত্যার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানানো হয়। নিহতের স্ত্রী রিমি আক্তারের নেতৃত্বে এতে অংশগ্রহণ করেন স্থা খোরশেদ মন্ডল, জাকির হোসেন, কামরুল মন্ডল, মাহাবুব, মহর মন্ডল, পারভেজ  ও আশরাফ হোসেন সহ কয়েশ স্থানীয় জনতা। 

এলাকাবাসী অভিযোগ করে বলেন, রুহুল মন্ডল পরপর দুইবার বিপুল ভোটে মেম্বার নির্বাচিত হন। এলাকায় তিনি একজন সুপরিচিত। তার ব্যাবসা দখল নিতে ৫ই আগষ্টের পরে তার বিরুদ্ধে কয়েটি মিথ্যা মামলা দিয়ে এলাকা ছাড়া করা হয়। পরে এই ব্যাবসা-বাণিজ্য দেখভাল করতে তার ছোট ভাই রুবেল মন্ডলকে দ্বায়িত্ব দেওয়া হয়। এরপরে তাকে বাসা থেকে দেউল নিজ খামারে ডেকে নেয় আলা উদ্দীন আলো।

পরে সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা শান্ত, গরুর ডা: জাকির, আমজাদ মন্ডল, জাইদুর মন্ডল, হামেদ মাদবর, কুদ্দুস মন্ডল, জুয়েল মাদবর, মুনসুর মন্ডল, মিজান মন্ডল ওরফে হায়েল মন্ডল, সেলিম মন্ডল, আবুল কাশেম দেওয়ান ও মিলন মন্ডল সহ অজ্ঞাত আরও ৬-৭ জন সন্ত্রাসীরা মিলে তাকে কুপিয়ে হত্যা করে। ওইদিন আনুমানিক দুপুর ১২ টার দিকে আলা উদ্দীন আলোকে পুলিশ গ্রেফতার করেন।

বাকিদের অতি দ্রুত আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান এলাকাবাসী। সেই সাথে এধরণের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, এবিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তারা।

 

কিউএনবি/আয়শা/০৮ মে ২০২৫, /রাত :৮০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit