রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
চবির সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের ইফতার মাহফিলে ছাত্রদলের নবীন- প্রবীণ নেতাদের মিলনমেলা পাকিস্তানের খেলোয়াড়দের জরিমানা হয়নি ১৪তম দিন শেষে যুদ্ধে এগিয়ে ইরান? ‎ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী ‘শিগগিরই’ ইরানের নতুন সর্বোচ্চ নেতার সাথে বৈঠক করবেন পুতিন! আমিরাতের তিন বন্দর এলাকায় হামলার সতর্কবার্তা ইরানের গ্লাভস হেলমেট ছুড়ে মারায় সালমানের শাস্তি ডলার নয়, চাইনিজ ইউয়ানে লেনদেন করলেই খুলবে হরমুজ প্রণালি বাংলাদেশে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা উচিত  নিজ দায়িত্বে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার 

রোহিতের বিদায়ের পর ভারতের অধিনায়ক হবেন কে?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৩০ Time View

স্পোর্টস ডেস্ক : রোহিত শর্মার টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে দিয়েছেন। এবার ভারতের সামনে পরবর্তী টেস্ট অধিনায়ক খোঁজার চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছে। রোহিতের বিদায়ের পর শুবমান গিল ও জসপ্রিত বুমরাহদের সামনে খুলে গেছে অধিনায়ক হওয়ার সম্ভাবনার দুয়ার।

৩৮ বছর বয়সী রোহিত চলতি বছরের শুরুতে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম টেস্ট থেকে বাদ পড়েন রান খরার কারণে। এরপর এবার তিনি টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

পেসার বুমরাহ পার্থে ভারতের একমাত্র জয় এনে দেওয়া ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন। তার নেতৃত্ব প্রশংসিত হলেও একজন ফাস্ট বোলারের ইনজুরি নিয়ে সব সময় চিন্তা থাকে।  ভারতের সাবেক অধিনায়ক অনিল কুম্বলে মনে করেন, ইংল্যান্ড সফরের জন্য বুমরাহকে অধিনায়ক করা যেতে পারে এবং শুবমান গিল হতে পারেন সহ-অধিনায়ক।

তিনি বলেন, ‘হয়তো শুধু ইংল্যান্ড সিরিজের জন্য বুমরাহকে অধিনায়ক করাই ভালো হবে। এরপর দেখা যেতে পারে তার ফিটনেস কী অবস্থায় আছে।’‘আমি জানি একজন ফাস্ট বোলারের জন্য এটা সহজ না। তার ইনজুরির ইতিহাস আছে। অস্ট্রেলিয়া সিরিজের পর সে বিশ্রামে ছিল। এই আইপিএলে আবার খেলায় ফিরেছে। তবুও আমি বুমরাহকেই বেছে নেব।’‘প্রত্যেক ভারতীয়ই চায় বুমরাহ সব টেস্ট খেলুক। কিন্তু তার শরীর যদি সেটা না পারে, তখন সহ-অধিনায়কই দায়িত্ব নেবে।’

তবে বুমরাহর ইনজুরি ও বোলিংয়ের চাপ বিবেচনায় শুবমান গিল এগিয়ে থাকতে পারেন। আইপিএলে গুজরাট টাইটানসের অধিনায়ক হিসেবে টেবিলের শীর্ষে দলকে নিয়ে যাওয়ায় তার নেতৃত্বগুণ এখন আলোচনায়। ২৫ বছর বয়সী গিল ইতোমধ্যেই ভারতের সীমিত ওভারের ক্রিকেটে সহ-অধিনায়ক হয়েছেন। ভবিষ্যতের জন্য তাকে দীর্ঘমেয়াদি নেতৃত্বের যোগ্য হিসেবেই ভাবা হচ্ছে। গুজরাট টাইটানসের সহকারী কোচ পার্থিব প্যাটেল বলেন, ‘ড্রেসিং রুমে তার উপস্থিতি টের পাওয়া যায়। এটাই একজন নেতার চিহ্ন। মাঠে সে খুবই সক্রিয়। তার গেম সেন্স দারুণ।’

 

 

কিউএনবি/আয়শা/০৮ মে ২০২৫, /বিকাল ৪:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit