বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬

জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর খুন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১০৭ Time View

ডেস্ক নিউজ : মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে জামাইয়ের ছুরিকাঘাতে চাচা শ্বশুর নিহত হয়েছেন। নিহত ইলিয়াস হোসেন (৪৫) গাড়াবাড়িয়া স্কুল পাড়ার বাসিন্দা এবং মৃত নেককার আলীর ছেলে।

আজ ভোরের দিকে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের চিৎকারে গ্রামবাসী ছুটে এসে সবুজকে আটক করে। এসময় স্থানীয় গ্রামবাসী তাকে গণপিটুনি দেয়। 

নিহতের ভাতিজা আব্দুল্লাহ জানান, “সবুজ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। সে টাকার জন্য প্রায় আমার বোনকে নির্যাতন করত। তিন দিন আগে আমার বোনকে বাড়ি থেকে বের করে দেয়। পরে বুধবার রাতে আমাদের বাড়িতে আসে। আজ সকালে কথা কাটাকাটির একপর্যায় হঠাৎ চাচাকে ছুরিকাঘাত করে। আমি ঠেকাতে গেলে আমাকেও আঘাত করে।”

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, “ঘটনার খবর পাওয়ার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে যায়। সবুজকে আটক করা হয়েছে এবং নিহতের মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সবুজ একই উপজেলার ষোলটাকা গ্রামের সাবেক ইউপি সদস্য ময়নালের ছেলে। 

কিউএনবি/অনিমা/০৮ মে ২০২৫, /দুপুর ১২:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit