শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

গ্যাস-বিদ্যুতের দাম বাড়াবে না সরকার: জ্বালানি উপদেষ্টা

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৫৪ Time View

ডেস্ক নিউজ : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবীর খান জানিয়েছেন, এ মুহূর্তে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর চিন্তা সরকারের নেই। বুধবার শিল্প কারখানায় গ্যাস সরবরাহ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান উপদেষ্টা। এ সময় গ্যাসের জন্য ভোলায় ৫টি কূপ খননের টেন্ডার দেওয়া হয়েছে বলে জানান তিনি।

উপদেষ্টা বলেন, গ্যাস ও বিদ্যুতের সংকট রয়েছে। তবে এ মুহূর্তে দাম বাড়ানোর কোনো চিন্তা নেই। জনস্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। রমজান উপলক্ষে যে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ দেওয়া হয়েছিল সেখান থেকে ১৫০ মেগাওয়াট দেওয়া হবে শিল্প কারখানায়। জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবীর খান দেশীয় গ্যাসের উৎপাদন বাড়াতে এলএনজি আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, রমজান উপলক্ষে যে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ দেওয়া হয়েছিল সেখান থেকে ১৫০ মেগাওয়াট দেওয়া হবে শিল্প কারখানায়।

মে থেকে আগস্ট পর্যন্ত এ সময়ে ১০০ কার্গো এলএনজি আমদানি করা হবে বলে জানান ফাওজুল কবীর। জ্বালানি উপদেষ্টা বলেন, এর ফলে সেখানে যত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে তা শিল্প কারখানায় দেওয়া হবে। এ দুই সিদ্ধান্তের ফলে ২৫০ এমএমসিএফ গ্যাস বাড়বে শিল্প কারখানায়। তিনি বলেন, গ্যাসের জন্য এ বছর ৫০টি কূপ খনন করা হবে এবং আগামী বছর ১০০টি কূপ খনন করা হবে। সেখান থেকে ৫০০ এমএমসিএফ গ্যাস উৎপাদনের আশা করা হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/০৭ মে ২০২৫, /সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit