রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

বিমানবন্দর উন্নয়ন প্রকল্পে দুর্নীতি, হাসিনাসহ ৩ জনকে দুদকে তলব

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৬৭ Time View

ডেস্ক নিউজ : বিমানবন্দরের উন্নয়ন কাজে হাজার কোটি টাকা আর্থিক অনিয়মের অভিযোগ অনুসন্ধানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, বিমান ও পর্যটনের সাবেক সচিব মোকাম্মেল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামীকাল ৮ মে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলা হয়েছে।

আজ বুধবার (৭ মে) দুদকের জনসংযোগ শাখার উপপরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।

গত ৫ মে দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো পৃথক চিঠিতে তাঁদের আগামী ৮ মে সকাল সাড়ে ১০টায় দুদকে হাজির হয়ে বক্তব্য প্রদানের জন্য বলা হয়েছে।

আকতারুল আরও জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া তলবের চিঠিটি সাবেক এই প্রধানমন্ত্রীর ধানমন্ডির সুধাসদনের ঠিকানা ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তাঁর স্থায়ী ঠিকানায় পাঠানো হয়েছে।

কিউএনবি/অনিমা/০৭ মে ২০২৫, /সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit