রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম
গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে বড় রদবদল নেত্রকোণায় সংরক্ষিত নারী আসনে আলোচনায় অধ্যক্ষ রাবেয়া খাতুন নেত্রকোনায় জাতীয় অগ্রাধিকারের রুফটপ সোলারে আহ্বান জা‌নি‌য়ে মানববন্ধন ও স্মারকলিপি কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ নওগাঁয় এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার ‘ভারতের সাবেক ক্রিকেটারদের ভাষা খারাপ’

তাসকিনের চোট সারতে কতদিন লাগবে, জানালেন বিসিবির চিকিৎসক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৬৫ Time View

স্পোর্টস ডেস্ক : গোড়ালির চোটের কারণে এখন মাঠের বাইরে পেসার তাসকিন আহমেদ। চলতি মাসে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ মিস করতে হচ্ছে তাকে। চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ার অংশ হিসেবে সম্প্রতি ইংল্যান্ডে বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়েছেন এই পেসার।

মঙ্গলবার (৬ মে) বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছেন, লন্ডনে গিয়ে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়েছেন তাসকিন—স্পোর্টস সার্জন, স্পোর্টস সাইকোথেরাপিস্ট ও গোড়ালি বিশেষজ্ঞ চিকিৎসক সম্মিলিতভাবে একটি রিপোর্ট দিয়েছেন। তারা বলেছেন, এখনই কোনো অস্ত্রোপচারের প্রয়োজন নেই। তাসকিনের সঙ্গে লন্ডনে যাওয়া বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী ওই রিপোর্ট নিয়ে বাকিদের সঙ্গে আলোচনা করে এক মাসের পুনর্বাসন পরিকল্পনা সাজিয়েছেন।

লন্ডনে গিয়ে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়েছেন তাসকিন—স্পোর্টস সার্জন, স্পোর্টস সাইকোথেরাপিস্ট ও গোড়ালি বিশেষজ্ঞ চিকিৎসক সম্মিলিতভাবে একটি রিপোর্ট দিয়েছেন। তারা বলেছেন, এখনই কোনো অস্ত্রোপচারের প্রয়োজন নেই দেবাশিস চৌধুরী জানা যায়, গেল বছরের অক্টোবরে গোড়ালিতে ব্যথা অনুভব করেন তাসকিন। তবে তৎক্ষণাৎ চিকিৎসা না করিয়ে সেই ব্যথা নিয়েই খেলেছেন তিনি। পরে সে চোটের কারণে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) মাঝপথেই ইংল্যান্ডে উড়াল দিয়েছেন এই গতিতারকা।

জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। ওই মাসের প্রথম সপ্তাহেই পুনর্বাসনপ্রক্রিয়া শেষ হওয়ার কথা তাসকিনের। তাই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে ফের জাতীয় দলে ফিরতে পারেন ৩০ বছর বয়সি এই পেসার।

 

 

কিউএনবি/আয়শা/০৬ মে ২০২৫, /রাত ৯:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit