শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

পাকিস্তানের পদক্ষেপকে সমর্থন জানাল কাতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমাতে পাকিস্তানের পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী।এমনটাই দাবি করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ। 

খবরে বলা হয়, কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিমের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। এ সময় পহেলগাঁওয়ে হামলার পর থেকে ভারতের আগ্রাসী পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন তিনি। 

এ সময় কাতারের প্রধানমন্ত্রী বলেন, কাতার আঞ্চলিক অস্থিতিশীলতা কমানোর নীতির সমর্থক, আমরা আশা করি যে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা কমবে। 

পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রশংসা করে কাতারের প্রধানমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ কঠোর পরিশ্রম করে পাকিস্তানের অর্থনীতিকে সঠিক পথে নিয়ে যাচ্ছেন। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি কাতারের প্রধানমন্ত্রীকে ভারতের আগ্রাসী পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন।

উত্তেজনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের অবস্থান ব্যক্ত করে তিনি বলেন, পহেলগাঁওয়ের ঘটনার নিরপেক্ষ তদন্তের প্রস্তাব পাকিস্তানের মৌলিক অবস্থানকে দৃঢ় করে।কিন্তু ভারত এ ক্ষেত্রে কোনো সহযোগিতা করছে না।

এদিকে ভারত যেকোনো সময় নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর হামলা চালাতে পারে বলে সোমবার সতর্ক করে দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। 

তিনি বলেছেন, ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলার পর পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে কূটনৈতিক ও নিরাপত্তা উত্তেজনা বেড়েই চলেছে।

ইসলামাবাদে সাংবাদিকদের খাজা আসিফ বলেন, গোপন সূত্রে জানা যাচ্ছে, ভারত এলওসির যেকোনো পয়েন্টে হামলা চালাতে পারে। নয়াদিল্লিকে এর উপযুক্ত জবাব দেওয়া হবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পহেলগাঁও ঘটনা তদন্তে একটি আন্তর্জাতিক কমিশন গঠন করার আহ্বান জানিয়েছেন, উল্লেখ করে খাজা আসিফ বলেন, এ তদন্তের মাধ্যমে পরিষ্কার হবে, ঘটনাটিতে ভারত নিজে বা কোনো অভ্যন্তরীণ গোষ্ঠী জড়িত কি না এবং এতে নয়াদিল্লির ভিত্তিহীন অভিযোগ নিয়ে সত্য উঠে আসবে। 

 

 

কিউএনবি/আয়শা/০৬ মে ২০২৫, /রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit