সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষক দিবসেও কর্মবিরতিতে শিক্ষক-শিক্ষার্থীরা সারাদেশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ও সনদ বিতরণ। মেসির বিদায়ের পর আর্জেন্টিনা একদম বদলে যাবে: স্কালোনি নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অসরপ্রাপ্ত সেনা  পরিবার। আদালতের আদেশ অমান্য করে তাদের পরিবারকে প্রাণ নাসের হুমকি। দেশের স্বার্থে ফুলবাড়ির কয়লা উত্তোলন করতে চায় সরকার  আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

পাস্তা স্বাস্থ্যকর নাকি ক্ষতিকর, বিশেষজ্ঞের পরামর্শ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৫৭ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : পাস্তা বিশ্বজুড়ে জনপ্রিয় একটি খাবার। তবে এটি স্বাস্থ্যকর নাকি অস্বাস্থ্যকর, তা নির্ভর করে পাস্তার ধরন, পরিমাণ এবং এর সঙ্গে যোগ করা উপাদানের উপর। পাস্তা কার্বোহাইড্রেটে ভরপুর, যা অতিরিক্ত খেলে স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। এতে গ্লুটেন থাকে, যা গ্লুটেন-সংবেদনশীল ব্যক্তিদের জন্য সমস্যা সৃষ্টি করে। তবে, সঠিকভাবে খেলে পাস্তা পুষ্টিকরও হতে পারে।

পরিশোধিত বনাম হোল গেইন পাস্তা: বেশিরভাগ মানুষ পরিশোধিত পাস্তা পছন্দ করেন, যা ক্যালোরিতে বেশি এবং ফাইবারে কম। গবেষণায় দেখা গেছে, হোল গেইন গমের পাস্তা বা গোটা গমের পাস্তা ক্ষুধা কমায় এবং তৃপ্তি বাড়ায়। তবে, কিছু গবেষণায় পরিশোধিত ও হোল গেইন পাস্তা  রক্তে শর্করার প্রভাবে তেমন পার্থক্য পাওয়া যায়নি। পরিশোধিত শস্য বেশি খেলে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং স্থূলতার ঝুঁকি বাড়ে।

অপরিশোধিত গমের পাস্তায় ফাইবার, ম্যাঙ্গানিজ, সেলেনিয়াম ও ফসফরাস বেশি, আর পরিশোধিত পাস্তায় আয়রন ও বি ভিটামিন বেশি। ছবি: সংগৃহীত

অপরিশোধিত গমের পাস্তায় ফাইবার, ম্যাঙ্গানিজ, সেলেনিয়াম ও ফসফরাস বেশি, আর পরিশোধিত পাস্তায় আয়রন ও বি ভিটামিন বেশি। ছবি: সংগৃহীত

পুষ্টিগুণ: হোল গেইন গমের পাস্তায় ফাইবার, ম্যাঙ্গানিজ, সেলেনিয়াম ও ফসফরাস বেশি, আর পরিশোধিত পাস্তায় আয়রন ও বি ভিটামিন বেশি। এক কাপ পুরো গমের স্প্যাগেটিতে ১৭৪ ক্যালোরি, ৬ গ্রাম ফাইবার এবং ৭.৫ গ্রাম প্রোটিন থাকে, যেখানে পরিশোধিত স্প্যাগেটিতে ২২০ ক্যালোরি, ২.৫ গ্রাম ফাইবার এবং ৮.১ গ্রাম প্রোটিন থাকে।

কার্বোহাইড্রেট ও গ্লুটেন: পাস্তায় কার্বোহাইড্রেট বেশি, যা রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়ায়। ডায়াবেটিস রোগীদের কার্বোহাইড্রেট নিয়ন্ত্রণে রাখা উচিত। গ্লুটেন সিলিয়াক রোগীদের জন্য ক্ষতিকর এবং গ্লুটেন-সংবেদনশীলদের হজমে সমস্যা করে। তাদের জন্য গ্লুটেন-মুক্ত পাস্তা বেছে নেয়া ভালো।

 

যেভাবে পাস্তা স্বাস্থ্যকর করবেন: পাস্তা পরিমিত খেলে এটি স্বাস্থ্যকর হতে পারে। পরিশোতিত গমের পাস্তা না খেয়ে হোল গেইন গমের পাস্তা বেছে নিন, কারণ এতে ক্যালোরি ও কার্বোহাইড্রেট কম। ক্রিমি সস বা চিজের পরিবর্তে অলিভ অয়েল, শাকসবজি ও হালকা প্রোটিন যোগ করুন। উদাহরণস্বরূপ, স্যামন, মুরগি বা ব্রকোলির সঙ্গে পাস্তা মেশান।

পাস্তা পুষ্টিকর হতে পারে, তবে এর উচ্চ কার্বোহাইড্রেট স্বাস্থ্য ঝুঁকি বাড়াতে পারে। পরিমিত খান, পুরো গমের পাস্তা বেছে নিন এবং পুষ্টিকর উপাদান যোগ করে সুষম খাবার তৈরি করুন।

 

কিউএনবি/আয়শা/০৬ মে ২০২৫, /সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit