সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষক দিবসেও কর্মবিরতিতে শিক্ষক-শিক্ষার্থীরা সারাদেশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ও সনদ বিতরণ। মেসির বিদায়ের পর আর্জেন্টিনা একদম বদলে যাবে: স্কালোনি নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অসরপ্রাপ্ত সেনা  পরিবার। আদালতের আদেশ অমান্য করে তাদের পরিবারকে প্রাণ নাসের হুমকি। দেশের স্বার্থে ফুলবাড়ির কয়লা উত্তোলন করতে চায় সরকার  আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

থাইল্যান্ডের জনপ্রিয় গ্রীষ্মকালীন খাবারগুলোর মধ্যে একটি ‘ম্যাঙ্গো স্টিকি রাইস’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৬৫ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : শুরু হচ্ছে গ্রীষ্মকাল। অতিরিক্ত গরমের কথা মাথায় রেখে ভোজন রসিকদের প্রিয় খাবারের তালিকায় অন্যতম জনপ্রিয় একটি খাবার আম। পৃথিবীর বিভিন্ন দেশে এই ফলটি বেশ জনপ্রিয়। বাংলাদেশে শুরু হচ্ছে বৈশাখ মাস। আর এই মাসেই পাওয়া যায় আম-কাঁঠাল-লিচু। মৌসুমি এই ফলগুলো দিয়ে তৈরি করা যায় অনেক রেসিপি।

বাংলাদেশে আম দিয়ে জনপ্রিয় কিছু রেসিপির মধ্যে অন্যতম আম-দুধ-ভাত। লোভনীয় এই ডিসটি যেকোনো বয়সের মানুষের কাছে বেশ জনপ্রিয়। তবে, বাংলাদেশের মতো থাইল্যান্ডে আম-ভাত দিয়ে তৈরি ডিশটি বেশ জনপ্রিয়। বলা যায়, দেশটির সবচেয়ে জনপ্রিয় গ্রীষ্মকালীন খাবারগুলোর মধ্যে একটি এটি।

থাইল্যান্ডে ২০০’রও বেশি প্রজাতির আম জন্মে বলে জানা যায়। দেশটিতে আম-ভাত দিয়ে তৈরি ডিশটির নাম ‘খাও নিয়াও মামুয়াং’ (ম্যাঙ্গো স্টিকি রাইস)। এই বিশেষ রেসিপিটি তৈরি করতে গেলে কেবল কয়েকটি বিশেষ আমের জাতই ব্যবহার করা হয় বলে জানিয়েছেন থাইল্যান্ডের বিশেষজ্ঞরা।

বিশ্বব্যাপী ‘ম্যাঙ্গো স্টিকি রাইস’ নামে পরিচিত এই ডিশটি দেখতে সহজ মনে হলেও এর স্বাদে রয়েছে নিখুঁত ভারসাম্য। প্রথমে, পাকা আমের টুকরোগুলো নারকেলের ক্রিম সসে ঢেকে দেয়া হয়। এরপর দেয়া হয় ভাত। তার ওপর ছিটিয়ে দেয়া হয় হালকা ভাজা মুগ ডাল।

বাংলাদেশে তীব্র গরমে ট্রাই করা যেতে পারে থাইল্যান্ডের এই রেসিপি। পার্থক্য শুধু এতটুকুই: ম্যাঙ্গো স্টিকি রাইসে দেয়া হয় নারকেলের ক্রিম সস; অন্যদিকে বাংলাদেশে দুধের সাথে আম আর ভাত দিয়ে তৈরি করা হয় ম্যাঙ্গো স্টিকি রাইস— যার নাম আম-ভাত!

 

 

কিউএনবি/আয়শা/০৬ মে ২০২৫, /সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit