শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

পাকিস্তান সফর শেষে ভারতে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৪৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে শীর্ষ পর্যায়ে বৈঠক শেষে আগামী বৃহস্পতিবার (৮ মে) ভারত সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। নয়াদিল্লিতে অবস্থিত ইরানি দূতাবাস এই তথ্য নিশ্চিত করেছে। ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে সাম্প্রতিক হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায়, উভয় দেশের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান।

ইসলামাবাদে সফরকালে আরাগচি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠকে ইরানের পক্ষ থেকে উত্তেজনা প্রশমনে ‘সদিচ্ছার প্রচেষ্টা’ অব্যাহত রাখার ঘোষণা দেন। ইরানি কূটনীতিক জানান, ভারত-পাকিস্তান সংকট নিরসনে ‘ইরান প্রস্তুত তার শুভ উদ্যোগ কাজে লাগাতে’।  সোমবার তিনি ইসলামাবাদে সরকারি সফরে ছিলেন।

ভারত ও ইরানের মধ্যে ঐতিহাসিকভাবে উষ্ণ সম্পর্ক রয়েছে, যদিও একইসঙ্গে নয়াদিল্লি যুক্তরাষ্ট্রের সঙ্গেও নিরাপত্তা সহযোগিতা জোরদার করছে, যা তেহরানের সঙ্গে ওয়াশিংটনের বৈরিতার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ।

 

 

কিউএনবি/আয়শা/০৬ মে ২০২৫, /সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit