শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

ভারত যেকোনো সময় হামলা চালাতে পারে: পাক প্রতিরক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৩১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সোমবার (৫ মে) ইসলামাবাদে সাংবাদিকদের পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, ‘আমাদের কাছে তথ্য রয়েছে যে, ভারত নিয়ন্ত্রণরেখা বরাবর যেকোনো সময় হামলা চালাতে পারে। হামলা হলে নয়াদিল্লিকে এর উপযুক্ত জবাব দেয়া হবে।’

খাজা আসিফ জানান, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ পহেলগামে ঘটনা তদন্তে একটি আন্তর্জাতিক কমিশন গঠন করার আহ্বান জানিয়েছেন। এ ব্যাপারে তিনি বলেন, ‘এই তদন্তের মাধ্যমে পরিষ্কার হবে, হামলার ঘটনায় ভারত নিজে না কি অন্য কোনো গোষ্ঠী জড়িত এবং পাশাপাশি নয়াদিল্লির ভিত্তিহীন অভিযোগের নেপথ্যের সত্য উঠে আসবে।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিযুক্ত করে খাজা আসিফ বলেন, মোদি ‘রাজনৈতিক স্বার্থ অর্জনের জন্য এ অঞ্চলকে পরমাণু যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন’। এ সময় খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে ভারতের জড়িত থাকার পাকিস্তানের দীর্ঘদিনের অভিযোগও ফের তুলে ধরেন তিনি।

পাক প্রতিরক্ষামন্ত্রী জানান, ‘আমরা ২০১৬ ও ২০১৭ সালে ভিডিও ফুটেজসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে ভারতের অর্থ জোগানোর প্রমাণ জাতিসংঘকে সরবরাহ করেছি। সম্প্রতি আফগানিস্তান থেকে চালানো খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলায় ভারত পৃষ্ঠপোষকতা করছে বলেও অভিযোগ করেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/০৬ মে ২০২৫, /সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit