শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

ইতালির দরজা খুলছে বাংলাদেশিদের জন্য

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ মে, ২০২৫
  • ৭২ Time View

ডেস্ক নিউজ : ইতালির শ্রমবাজারে বৈধপথে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দুয়ার খুলছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন অবৈধপথে ইতালিতে প্রবেশ করতে গিয়ে প্রাণহানি ও দালালচক্রের প্রতারণার শিকার হওয়ার মতো ঘটনাও অনেক। এসব সমস্যা কাটিয়ে বৈধপথে ইতালি যাওয়ার সুযোগ সৃষ্টিতে কাজ করছে সরকার।

মঙ্গলবার (৬ মে) ঢাকা সফররত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসির উপস্থিতিতে বাংলাদেশ ও ইতালির মধ্যে একটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশি শ্রমিকদের জন্য ইতালিতে বৈধপথে কাজের সুযোগ উন্মুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব মো. সারওয়ার আলম গণমাধ্যমকে জানান, ইতালির সঙ্গে দীর্ঘদিন ধরে যোগাযোগ চলছে একটা মাইগ্রেশন চুক্তির বিষয়ে। মঙ্গলবার সেই চুক্তি হতে পারে। ইতালি সরকার বিভিন্ন সেক্টরে শ্রমিক নেবে। শ্রমিক নেয়ার সংখ্যাটা অনেক বড় হতে পারে। পাশাপাশি ট্যালেন্ট পার্টনারশিপের আওতায় আইটি সেক্টরসহ বিভিন্ন পেশায় দক্ষ শ্রমিক নিতেও আগ্রহী বলে জানান শ্রম সচিব।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্র জানায়, মঙ্গলবার ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি প্রবাসী কল্যাণ ভবনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ সময় বাংলাদেশ ও ইতালির মধ্যে মাইগ্রেশন অ্যান্ড মবিলিটি বিষয়ক সমঝোতা স্মারকটি (এমওইউ) সই হতে পারে।

এছাড়া ইতালি অ্যাম্বেসিতে আটকে থাকা ওয়ার্ক পারমিট পাওয়া অনেক ভিসাপ্রত্যাশীর ফাইল যাতে দ্রুত ছাড়া হয় সে বিষয়েও বৈঠকে আলোচনা হতে পারে।

কিউএনবি/অনিমা/০৫ মে ২০২৫, /সন্ধ্যা ৭:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit