বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে নতুন বার্তা দিলেন মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ মে, ২০২৫
  • ৬২ Time View

ডেস্ক নিউজ : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আগামীকাল মঙ্গলবার দেশে ফিরছেন। এ দিন সকাল সাড়ে ১০টায় তিনি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। রোববার এ তথ্য নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকায় বিমানবন্দরে পৌঁছাবেন বলে আমরা আশা করছি।’

এদিকে খালেদা জিয়ায় দেশে ফেরার দিন অর্থাৎ মঙ্গলবার সকালে এসএসসি পরীক্ষা রয়েছে। তাই নেতাকর্মীদের ফুটপাত থেকে সড়কে না নামার নির্দেশনা দিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিকালে নিজের ভেরিফায়েড আইডিতে থেকে দেওয়া এক পোস্টে এ নির্দেশনা দেন তিনি। পোস্টে মির্জা ফখরুল বলেন, ‘কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন খালেদা জিয়া। তিনি সোমবার লন্ডন থেকে রওনা হবেন, মঙ্গলবার ঢাকায় পৌঁছাবেন।’

তিনি বলেন, ‘কাতারের আমিরের পাঠানো র‍য়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করে মঙ্গলবার সকালে (সাড়ে ১০টায়) বেগম জিয়া দেশে এসে নামবেন। আবার সকালে এসএসসি পরীক্ষার জন্য বের হবেন শিক্ষার্থীরা। এ অবস্থায় দলের নেতাকর্মীদের বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত ফুটপাত থেকে সড়কে না নামার আমি আমি অনুরোধ করছি।

পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও কেউ যেন সড়কে না নামতে পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার আমি অনুরোধ করছি।’প্রসঙ্গত, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় খালেদা জিয়াকে বহনকারী কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। তার আগে সোমবার লন্ডন সময় বিকেল সাড়ে চারটায় হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স।

মাঝে কাতারের রাজধানী দোহায় হামাদ ইন্টারন্যাশনাল বিমানবন্দরে ১ ঘণ্টার জন্য বিরতি থাকবে। এ সময় সেখানে এয়ার অ্যাম্বুলেন্সের প্রয়োজনীয় জ্বালানি নেওয়া হবে। এরপর সেখান থেকে ঢাকার উদ্দেশে রওনা হবে এয়ার অ্যাম্বুলেন্সটি।

 

 

কিউএনবি/আয়শা/০৫ মে ২০২৫, /সন্ধ্যা ৬:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit