বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

নারিকেল তেলে ত্বকের যত্ন

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৭৯ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : হাজার বছর ধরে সৌন্দর্য রক্ষায় মানুষ নির্ভর করেছে প্রকৃতির ওপর। এসব পণ্যের মধ্যে অন্যতম হচ্ছে নারিকেল তেল।

শুধু চুলের যত্নে নয়, ত্বকের যত্নেও ব্যবহার করা যায় নারিকেল তেল।  

ময়েশ্চারাইজার
নারিকেল প্রাকৃতিক ময়েশ্চার হিসেবে কাজ করে। এটি সারাদিন ত্বকে আর্দ্রতা ও পুষ্টি ধরে রাখে। নারিকেল তেল সরাসরি ত্বকে ব্যবহার করা যায়।  

প্রাকৃতিক টোনার
নারিকেল তেল শুধু ত্বককে মসৃণ করে তা নয়, এটি প্রাকৃতিক টোনার হিসেবেও কাজ করে। এর ফ্যাট লোমকূপ বন্ধ করে। ময়লা ও ব্যাকটেরিয়ার হাত থেকে ত্বক সুরক্ষিত রাখে।

ব্রণের চিকিৎসায়
নারিকেল টোনিং গুণ থাকায়, লোমকূপের ময়লা বের করে ত্বককে ব্রণমুক্ত রাখতে সাহায্য করে।

মেকআপ তুলতে
তুলোয় করে জাস্ট নারিকেল তেল নিয়ে মুখে লাগান। এবার ভালো করে ম্যাসাজ করে ঘষে ঘষে মেকাপ তুলে ফেলুন। এটি মেকআপ ও ত্বকের অতিরিক্ত তেল পরিষ্কার করবে। ত্বক মসৃণ ও কোমল হয়ে উঠবে।

 

 

কিউএনবি/আয়শা/০৪ মে ২০২৫, /রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit