মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

রাতের মধ্যে ঢাকাসহ যেসব জেলায় ঝড়ের আভাস

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৭২ Time View
ডেস্ক নিউজ : রাতের মধ্যে ঢাকাসহ দেশের ১২ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।রোববার (৪ মে) বিকেলে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া সতর্কবার্তা এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাত ১টার মধ্যে ঢাকা, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে আগামী কয়েক দিন দেশের দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়।

কিউএনবি/অনিমা/০৪ মে ২০২৫, /সন্ধ্যা ৭:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit