মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ড্র করলেও কি বাঁচবে নকআউট স্বপ্ন? উজবেকিস্তান ম্যাচে পর্তুগালের সমীকরণ সাংবাদিকদের ওপর হামলায় জামায়াতের দুঃখ প্রকাশ, তদন্ত কমিটি গঠন সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল প্রধানমন্ত্রীর সঙ্গে এয়ারএশিয়া সিইও’র সৌজন্য সাক্ষাৎ উজবেকিস্তান ম্যাচে কি একাদশে থাকবেন রোনালদো? ধোঁয়াশা রাখলেন কোচ কেন পাকিস্তান যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট? ঢাবিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল দীঘিনালার দুর্গম পাহাড়ে সুপেয় পানির সংকট নিরসনে সেনাবাহিনীর গভীর নলকূপ স্থাপন। নওগাঁ সদর এমপির উদ্যোগে রাস্তার উন্নয়ন,উপকৃত ৬০ পরিবার

মানবিক করিডোর নিয়ে কোনো আলোচনা হয়নি: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৪৫ Time View

ডেস্ক নিউজ : অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানিয়েছেন, রাখাইনে ‘মানবিক করিডোর’ ইস্যুতে ছড়ানো গুজব ও অপপ্রচারের সঙ্গে বাস্তবতার মিল নেই।

রোববার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অডিটরিয়ামে সশস্ত্র বাহিনী বিভাগ ও বিইউপি আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। খলিলুর রহমান বলেন, যুক্তরাষ্ট্রের হয়ে মিয়ানমারে কোনো ‘প্রক্সি ওয়ারে’ জড়ানোর প্রশ্নই ওঠে না। মানবিক করিডোর নিয়ে আমরা কোনো আলোচনা বা চুক্তিতে পৌঁছাইনি।

রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, বাংলাদেশ সবসময় মিয়ানমারের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল। আমরা চাই না রাখাইন কিংবা মিয়ানমারে নতুন করে অস্থিরতা তৈরি হোক। সে বার্তা মিয়ানমার সরকারকে আবারও স্পষ্টভাবে জানানো হয়েছে। ‘মানবিক করিডোর’ ইস্যুতে সাম্প্রতিক বিতর্ক প্রসঙ্গে তিনি ব্যাখ্যা করেন, এটি কোনো করিডোর নয়।

আমরা শুধু মানবিক সহায়তা পৌঁছাতে একটি ‘চ্যানেল’ গঠনের আলোচনা করেছি। করিডোর ও চ্যানেল এক বিষয় নয়। এমন চ্যানেল বাস্তবায়িত হলে তা জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত হবে এবং শুধু ত্রাণ ও খাদ্য সহায়তায় ব্যবহৃত হবে।

 

কিউএনবি/আয়শা/০৪ মে ২০২৫, /সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit